কোটালীপাড়ায় স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

গোপালগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৯, ১২:০০ আপডেট : ১০ অক্টোবর ২০১৯, ১২:১১

গ্রেফতার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সৌরভ গাঙ্গুলী নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় সাজ্জাদ হোসেন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে খুলনার মহেশ্বরপাশা এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে পুলিশ সাজ্জাদকে আটক করে। এর আগে নিহত সৌরভের বাবা বিমল গাঙ্গুলী ৭ অক্টোবর কোটালীপাড়া থানায় মামলা দায়ের করেন।

আটক সাজ্জাত বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার কুঠিখালী গ্রামের আবু সাইদের ছেলে।

নিহত সৌরভ গাঙ্গুলী কোটালীপাড়া উপজেলার মধ্য দেবগ্রাম এলাকার বিমল গাঙ্গুলীর ছেলে।  সে উমাচরণ পূর্ণচন্দ্র সার্বজনীন উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও স্কুলের মেসে থেকে পড়াশোনা করতো।

পুলিশ সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি। সে কোটালীপাড়ার দেবগ্রাম এলাকায় টিউবওয়েল বসানোর কাজ করার সুবাদে ওই এলাকার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। ওই মেয়ের সঙ্গে সৌরভ গাঙ্গুলী কথাবার্তা বলায় তার সঙ্গে সাজ্জাদের বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের জের ধরে গত রবিবার (০৬. ১০. ২০১৯) রাত ১০টার দিকে সৌরভের পেটে ছুরি ঢুকিয়ে সাজ্জাত পালিয়ে যায়। পরে অন্য শিক্ষার্থীরা সৌরভকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় সাজ্জাদ তার ব্যবহৃত মোবাইল ফোন ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ তার মোবাইল ফোনের সাহায্যে সাজ্জাদকে আটক করে।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজ্জাদ সৌরভকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে।  

তিনি আরও জানান, পুলিশ গ্রেফতার সাজ্জাদের কাছ থেকে তথ্য ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সাজ্জাদকে আদালতে পাঠানো হবে। 

 

/জেবি/
সম্পর্কিত
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
গোপালগঞ্জ থেকে সাক্ষ্য দিতে যাওয়া ব্যক্তির ওপর পটুয়াখালী আদালতে হামলা
সর্বশেষ খবর
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
জাতিসংঘে জাইমা রহমানের চাকরি নিজ যোগ্যতায়: মাহদী আমিন
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত