বরিশালে ‍ঐতিহ্যবাহী স্থান পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার

বরিশাল প্রতিনিধি
১২ অক্টোবর ২০১৯, ১৩:১৮আপডেট : ১২ অক্টোবর ২০১৯, ১৩:২৮

বরিশালে অক্সফোর্ড মিশন গির্জায় ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস চার্চের সেবায়েত লুসি হল্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ বরিশাল সফর করছেন। সফরের দ্বিতীয় দিনে আজ শনিবার (১২ অক্টেবর) তিনি অক্সফোর্ড মিশন গির্জা ও কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার ঘুরে দেখেন।

সকাল সোয়া ১০টার দিকে নগরীর অক্সফোর্ড মিশন পরিদর্শনকালে গির্জার ফাদার এবং সিস্টারদের সঙ্গে মতবিনিময় করেন। পরে কবি জীবননান্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগার পরিদর্শন করেন। সেখানে বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম তাকে স্বাগত জানান। হাইকমিশনার এসময় পাঠাগার ঘুরে ঘরে দেখেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি তিনি। কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার পরিদর্শনকালে ভারতীয় হাইকমিশনারকে  ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা পরিষদের চেয়ারম্যান মইদুল ইসলাম

তিনদিনের সফরে শুক্রবার (১১ অক্টোবর) বিকালে বরিশাল আসেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস। আজ বিকালে বরিশাল সিটি করপোরেশনে মেয়রের সঙ্গে মতবিনিময় এবং সন্ধ্যায় অশ্বিনী কুমার হলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

আগামীকাল রবিবার (১৩ অক্টোবর) সকাল ৯টায় ঝালকা‌ঠির ভাসমান পেয়ারা বাজার ও দুপুর ১টায় পটুয়াখালীর পায়রা বন্দর প‌রিদর্শন করার কথা রয়েছে তার। ওই দিনই সন্ধ্যা ৭টায় ব‌রিশাল সি‌টি ‌মেয়‌রের বাসভব‌নে তার সঙ্গে সাক্ষাৎ শে‌ষে লঞ্চে করে ঢাকায় ফি‌রে যাবেন তিনি।

তার স্বামী প্রশান্ত কুসার দাস এবং খুলনায় নিযুক্ত সহকারী হাই ক‌মিশনার রা‌জেশ কুমার রায়না তার সফরসঙ্গী হিসেবে র‌য়ে‌ছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
এক শতাব্দীর ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে যে স্থাপনাগুলো
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, ৫ উপকূলে সতর্কতা সংকেত জারি 
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
বিশ্বসাহিত্য কেন্দ্রে নিয়োগ, ৩১ আগস্টের মধ্যে আবেদন
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
স্বয়ংক্রিয়ভাবে চালকদের অ্যাকাউন্ট বন্ধ, উবারকে প্রায় ১ বিলিয়ন ডলার জরিমানা
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?