মুন্সীগঞ্জে ইলিশ ধরার অপরাধে ৪৮ জনের কারাদণ্ড

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ০১:২৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ০১:৩০

কারাদণ্ডপ্রাপ্তরা মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে মা ইলিশ মাছ ধরা ও কেনার অপরাধে ৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৪ অক্টোবর) বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার ও রিয়াজুর রহমান এই দণ্ড দেন।

লৌহজং উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ইদ্রিস আলী তালুকদার জানান, ৬৪ জনের মধ্যে ১৬ জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদেরকে সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত ৪৮ জনের মধ্যে ৩৩ জন মৎসজীবী ও ১৫ জন ক্রেতা। জব্দ করা জাল বিনষ্ট ও ৩শ কেজি ইলিশ ১০টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইদ্রিস আলী তালুকদার জানান, ভ্রাম্যমাণ আদালত তাদেরকে সর্বনিম্ন তিন দিন থেকে সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। এর আগে ভোররাতে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে লৌহজং নৌপুলিশ, লৌহজং থানা পুলিশ ও কোস্টগার্ড। অভিযানে ৬৪ জনকে আটক, প্রায় এক লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩শ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি