লালমোহনে আবার মেয়র নির্বাচিত হলেন আ. লীগের এমদাদুল ইসলাম তুহিন

ভোলা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ১৫:০৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৫:১৭

এমদাদুল ইসলাম তুহিন ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের প্রার্থী এমদাদুল ইসলাম তুহিনকে। দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হলেন তিনি।

পৌরসভার সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে মামলার জেলে মেয়াদোত্তীর্ণ হওয়ার চার বছর পর সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ফলে ৯ বছর ধরে মেয়র পদে ছিলেন এমদাদুল ইসলাম তুহিন। নির্বাচনে আবার মেয়র পদে জয়ী হলেন তিনি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেওয়া হয় এই নির্বাচনে।     

১২ ওয়ার্ডে নৌকা প্রতীক নিয়ে এমদাদুল ইসলাম তুহিন পেয়েছেন ১১ হাজার ৩৬৯ ভোট। অপরদিকে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল আজীজ শাহিন পেয়েছেন দুই হাজার ৩০৪ ভোট।

নির্বাচনে কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১ নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফরহাদ হোসেন মেহের। ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন হেলাল উদ্দিন হাওলাদার, ৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হযেছেন অহিদউল্যাহ মাস্টার, ৪ নম্বর ওয়ার্ডে রায়হান মাসুম, ৫ নম্বর ওয়ার্ডে ঈমাম হোসেন হাওলাদার, ৬ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম মাসুদ, ৭ নম্বর ওয়ার্ডে জাহেদুল ইসলাম নবীন, ৮ নম্বর ওয়ার্ডে সাইফুল কবীর, ৯ নম্বর ওয়ার্ডে হিরণ হায়দার, ১০ নম্বর ওয়ার্ডে সিরাজ মেম্বার, ১১ নম্বর ওয়ার্ডে এহসানুল হক ফরিদ, ১২ নম্বর ওয়ার্ডে জসিম ফরাজী। সংরক্ষিত ১,২,৩ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জান্নাত বেগম ও ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন লুৎফা বেগম।

/এফএস/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
১৩ সিটিতেই একক নির্বাচন করতে চায় তিন দল, সম্ভাব্য প্রার্থী কারা? 
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
কোটি টাকার বিলাসবহুল বিএমডব্লিউ গাড়িটি কার?
আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলা: ১০ জনের বিরুদ্ধে মামলা
আদালত প্রাঙ্গণে আইনজীবীর ওপর হামলা: ১০ জনের বিরুদ্ধে মামলা
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
মতিঝিলে বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
সচিবালয়ের ১৯ তলায় তিন সাপ, শিক্ষা মন্ত্রণালয়ে আতঙ্ক 
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন