ভিডিও কনফারেন্সে মুন্সীগঞ্জের ১৩টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৯, ১৪:৫৬ আপডেট : ১৬ অক্টোবর ২০১৯, ১৫:০৬

ভিডিও কনফারেন্সে মুন্সীগঞ্জের ১৩টি সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী (ছবি: ফোকাস বাংলা) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুন্সীগঞ্জ জেলার ১৩টি সেতুর উদ্বোধন করেছেন। বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে গণভবন ও মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

১৩টি সেতু হলো- টঙ্গিবাড়ী উপজেলার পাঠানবাড়ি সেতু,আলদি বাজার সেতু, শ্রীনগর উপজেলার বেলতলী সেতু, ছনবাড়ী সেতু, শ্রীনগর বাজার-১ সেতু, শ্রীনগর বাজার-২ সেতু, আটপাড়া সেতু, হাসাড়া-১ সেতু, হাসাড়া-২ সেতু, সাতগাঁও সেতু, সিরাজদিখান উপজেলার ইমামগঞ্জ সেতু, রশুনিয়া সেতু-১, রশুনিয়া-২ সেতু।

সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুর রহমান জানান, ‘১৩টি সেতুর কাজ শেষ হয়েছিলো চলতি বছরের জুন মাসে। এছাড়া এ প্রকল্পের আওতায় আরও আটটি সেতুর কাজ চলমান রয়েছে। যার কাজ সম্পন্ন হতে সময় লাগবে ২০২০ সালের জুন মাস পর্যন্ত।’

তিনি আরও জানান, ‘মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীন ঝুঁকিপূর্ণ সেতুগুলো স্থায়ী কংক্রিট সেতু দ্বারা প্রতিস্থাপন (প্রথম পর্যায়) প্রকল্পের আওতায় এ ১৩টি সেতু তৈরি করা হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬৯ কোটি ৩৯ লাখ ২১ হাজার টাকা। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ডিসেম্বর ২০১৬ সাল থেকে ২০২০ সালের জুন পর্যন্ত। জি ও বি এর অর্থায়নে সড়ক ও জনপদ অধিদফতর এ প্রকল্পের বাস্থবায়নকারী সংস্থা। ১৩টি সেতুর দৈর্ঘ্য ৫২১.২৬ মিটার ও নির্মাণ ব্যয় ৮৮ কোটি ৬২ লাখ টাকা।’

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃনাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমীন এমিলি, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. জায়েদুল আলম পিপিএমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন- ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
‘অসমাপ্ত আত্মজীবনী’ নিষিদ্ধ নয়: শোরুমে হামলার প্রতিবাদ ইউপিএলের
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
পেলে-রোনালদোদের পর নতুন ব্রাজিল গড়তে চান আনচেলত্তি
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন