ট্রাকের ধাক্কায় ট্রাকচালক নিহত

পঞ্চগড় প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ০২:৪৫ আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১০:০০

পঞ্চগড়

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মো. মামুন (৩৫) নামে একজন ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের সিপাইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

মামুনের বাড়ি পঞ্চগড় পৌরসভার কায়েতপাড়া এলাকায়। তার বাবার নাম আজিজুল হক।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মামুন তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট এলাকা থেকে ট্রাকে পাথর তোলা শ্রমিক নিয়ে বাংলাবান্ধার উদ্দেশে রওনা হন। সিপাইপাড়া বাজারে নাস্তা করার জন্য ট্রাক থামিয়ে নিচে নামার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর ক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা ঘাতক ট্রাকের চালক ও তার সহযোগীকে আটক করে রাখে। 

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
লোডশেডিংয়ে নাকাল ২১ জেলা, গ্রাহকেরা বলছেন দেড় ঘণ্টা পর বিদ্যুৎ আসে
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
চাকরি হারানোর শঙ্কায় আটকে পড়া হাজারো প্রবাসী
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
ক্রিকেটারদের পাসপোর্ট-আইফোন-ডলারসহ ৮ লাগেজ উধাও
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
অবশেষে সনদ পেলেন ‘ম্যাডামের মেসেজে হা হা’ দেওয়া সেই শিক্ষার্থী
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর