পরীক্ষার সময় ২০ ছাত্রের চুল কেটে দিলেন মাদ্রাসার অধ্যক্ষ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৪:১৯ আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৫:৪৭

কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুশলা নেছারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় পরীক্ষার সময় ২০ ছাত্রের চুল কেটে দিয়েছেন অধ্যক্ষ। এর প্রতিবাদে ছাত্ররা পরীক্ষার হল থেকে বেরিয়ে যায়। পরে অন্য শিক্ষকদের মধ্যস্থতায় তারা আবারও পরীক্ষা দেয়। বুধবার (১৬ অক্টোবর) মাদ্রাসাটির দাখিল শ্রেণির ছাত্রদের সঙ্গে এ ঘটনা ঘটে।
দাখিলের শিক্ষার্থী ইয়ামিন শিকদার, মাহামুদুল হাসান, রমজান ফকির, ইয়াসিন খান, রহমত শেখ, রিপন ও ইয়াসিন শেখ জানায়, বুধবার তাদের বাংলা পরীক্ষা চলছিল। এ সময় হঠাৎ অধ্যক্ষ মো. বাকের হোসাইন কাঁচি দিয়ে ২০ ছাত্রের চুল কেটে দেন। এ ঘটনার প্রতিবাদের তারা পরীক্ষার হল ত্যাগ করে।

নাম প্রকাশ না করার শর্তে একজন ছাত্র জানায়, পরীক্ষা শুরুর এক ঘণ্টা পর হঠাৎ হুজুর হলে ঢুকে ছাত্রের চুল কাটতে শুরু করেন। এ ঘটনার প্রতিবাদ করায় তাদের দাখিল পরীক্ষার ফরম পূরণ করতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তিনি। পরে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ বাকের হোসাইনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি পরীক্ষার আগের দিন সব ছাত্রকে চুল কেটে মাদ্রাসায় আসতে বলি। ছাত্ররা আমার কথার অবাধ্য হওয়ায় তাদের চুল কেটে দিয়েছি। আমি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও নৈতিকতা শিক্ষা দেওয়ার জন্যই এ কাজ করেছি। তবে কাউকে ফরম পূরণ করতে দেবো না, এ কথা বলিনি।’

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার এসএম মাহফুজুর রহমান বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি সত্যতা পাওয়া যায়, বিধি মোতাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

/জেবি/আইএ/এমএমজে/
সম্পর্কিত
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বশেষ খবর
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, সোহেল তাজের কড়া প্রতিক্রিয়া
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, সোহেল তাজের কড়া প্রতিক্রিয়া
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ কর্মকর্তা
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ কর্মকর্তা
ভারতে কম বাজেটে নির্মাণ, আয়ে এগিয়ে যে দুই সিনেমা
ভারতে কম বাজেটে নির্মাণ, আয়ে এগিয়ে যে দুই সিনেমা
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের দলকে রক্ষায় ইলন মাস্কের ২৭৬ মিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
আগুন কখন নিয়ন্ত্রণে আসবে নিশ্চিত নয়: ফায়ার সার্ভিস
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ড. ইউনূসের প্রতিষ্ঠান ‘কর ফাঁকি দেওয়ার একটি ধ্রুপদি উদাহরণ’: হাইকোর্ট
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
ইন্ডিয়া জোটের পদযাত্রায় হাজার হাজার বিক্ষোভকারী, অনড় রাহুল গান্ধী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী