সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ

বাগেরহাট প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ২১:১২আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ২১:১৪

সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা চিংড়ি জব্দের পর ধ্বংস করা হচ্ছে

সুন্দরবনে বিষ দিয়ে শিকার করা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর রাতে রায়েন্দা বাজারের পাঁচরাস্তার মোড় থেকে পাচারের সময় একটি মোটরসাইকেলসহ ওই চিংড়ি জব্দ করেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন। জব্দকৃত চিংড়ির মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহীন জানান, সুন্দরবন সংলগ্ন সোনাতলা থেকে বিষ দিয়ে শিকার করা ওই চিংড়ি একটি ভাড়ার মোটর সাইকেলে করে পিরোজপুরের ইন্দুরকানিতে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভোর রাত ৪টার দিকে পাঁচ রাস্তার মোড় থেকে মোটরসাইকেলসহ চিংড়িগুলো জব্দ করা হয়। জব্দকৃত চিংড়িতে বৃহস্পতিবার দুপুরে কেরোসিন মিশিয়ে উপজেলা পরিষদ ক্যাম্পাসে মাটি চাপা দেওয়া হয়েছে।

মোটরসাইকেল চালক জাহিদুল মৃধা জানান, সাউথখালীর উত্তর তাফালবাড়ি গ্রামের বেল্লাল মোল্লা তার মোটরসাইকেল ভাড়া করে চিংড়িগুলো ইন্দুরকানি মোকামে চালান করতে দিয়েছিল।

উপজেলা কমিউনিটি প্রেট্রোলিং গ্রুপ ও সহ-ব্যবস্থাপনা কমিটির বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মৎস্য ব্যবসায়ী জাহাঙ্গীর হাওলাদারের দাদন দেওয়া জেলে সোনাতলা গ্রামের মো. নান্না হাওলাদার ও শহিদুল হাওলাদার, রুবেল, সুমন ও মিজান, ছেলে খলিল ও ইব্রাহিম, মিজান ও ইলিয়াস, আমিনুর খান সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি মাছ শিকারের সঙ্গে জড়িত।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদিন জানান, এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। চিংড়িগুলো সুন্দরবন থেকে শিকার করা হলে জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে প্রশ্নে যা বললেন আইনমন্ত্রী
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
‘ভুল দায়মুক্তিতে’ পদোন্নতি, বেবিচকের ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়
‘ভুল দায়মুক্তিতে’ পদোন্নতি, বেবিচকের ৩ প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে মন্ত্রণালয়
কুশসহ গ্রেফতার দুই ভারতীয় কারাগারে
কুশসহ গ্রেফতার দুই ভারতীয় কারাগারে
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন