ফেনীতে আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

ফেনী প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ০৩:১০ আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ০৩:২৫

ফেনীতে আটক ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর

অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ফেনীর পরশুরাম উপজেলায় আটক ভারতীয় নাগরিক মো. মঞ্জুর আলম (১৮)-কে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে হস্তান্তর করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

ফেনী ৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, বুধবার (১৬ অক্টোবর) রাতে পরশুরাম বিওপির সীমান্ত পিলার ২১৬৩/এম এর কাছ দিয়ে অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় নাগরিক মঞ্জুর আলম। এসময় বিজিবি টহলদল তাকে আটক করে। আটক মঞ্জুর আলম ত্রিপুরা জেলার বিলোনিয়া থানার আমজাদনগর গ্রামের মৃত ছোট মিয়ার ছেলে। পরে বৃহস্পতিবার সকালে তাকে বিজিবি মজুমদারহাট কোম্পানি ও বিএসএফ ব্যাটালিয়নের সারাসীমা কোম্পামি কমান্ডার পর্যায়ে বিলোনিয়া আইসিপি পতাকা বৈঠকের মাধ্যমে অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দীর্ঘ বিরতির পর ‘ফেরা’, বাকৃবির মিউজিক্যাল রেজিমেন্টে নতুন যাত্রা
দীর্ঘ বিরতির পর ‘ফেরা’, বাকৃবির মিউজিক্যাল রেজিমেন্টে নতুন যাত্রা
ভিডিও এডিটিংয়ের জন্য ইন্টেল নাকি এএমডি, কোন প্রসেসর ভালো?
ভিডিও এডিটিংয়ের জন্য ইন্টেল নাকি এএমডি, কোন প্রসেসর ভালো?
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
এমন সংস্কৃতি তৈরি করবো, যেখানে সরকারি প্রতিষ্ঠান জনগণের সেবা করবে: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার