ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে যুবককে ডেকে নিয়ে মুক্তিপণ দাবি

খুলনা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১১:০৬আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১১:২১

আটক চার জন ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে যুবককে ডেকে নিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি ও নির্যাতনের অভিযোগে পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। খুলনা মহানগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বায়েজিদ আকন এ তথ্য জানিয়েছেন।

ওসি জানান, প্রায় ১ মাস আগে ফেসবুকে খুলনার নাজমিন (২২) নামে এক গৃহবধূর সঙ্গে রামপালের শ্রীফলতলার ইয়ামিন শেখের (২৮) পরিচয় হয়। নাজমিন আছিয়া নামের এক নারীকে দিয়ে প্রেমের ফাঁদ পাতেন। আছিয়ার আমন্ত্রণে ইয়ামিন ১৬ অক্টোবর বিকালে রামপাল থেকে খুলনার রূপসা সেতু সংলগ্ন মোহাম্মদীয়া আমতলা এলাকায় আসে। এরপর ইয়ামিনকে আমতলা মহিলা মাদ্রাসার একটি পরিত্যক্ত কক্ষে নিয়ে আটকে রেখে মারধর করা হয় এবং মুক্তিপণ হিসেবে ২ লাখ টাকা দাবি করা হয়। এক পর্যায়ে ইয়ামিন ৫০ হাজার টাকা দিতে সম্মত হয়। তখন ওই চক্রটির দেওয়া বিকাশ নম্বর নিয়ে ইয়ামিন তার এক আত্মীয়কে দেয় এবং ওই নম্বরে ৫০ হাজার টাকা পাঠাতে বলে। এরপর ওই চক্রটি ইয়ামিনকেসহ টাকা তোলার জন্য বুধবার (১৬ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে দারোগার লিজ নামক এলাকায় যায়। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা পুলিশ তাদের ধরে ফেলে এবং ইয়ামিনকে উদ্ধার করে এবং চার জনকে আটক করে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, লবনচরা এলাকার মঞ্জু শেখ (৫০), মোহাম্মদীয়াপাড়া হঠাৎ বাজার এলাকার রুহুল আমিন গাজী (৪৫) ও আছিয়া বেগম (৩২) এবং নাজমিন (২২)।

এ ঘটনায় ইয়ামিন বাদী হয়ে ৬ জনের নামে অপহরন মামলা দায়ের করছেন। পুলিশ গ্রেফতারকৃত ৪ জনকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি