কুড়িগ্রামের 'শীর্ষ সন্ত্রাসী' অস্ত্র ও গুলিসহ রংপুরে গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৫:২০আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৫:৩১

আবু তালেব রংপুর নগরীর পীরজাবাদ এলাকার প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ তালিকাভুক্ত ও কথিত শীর্ষ সন্ত্রাসী আবু তালেবকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে ২০টিরও বেশি মামলা রয়েছে। র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক মেজর গালিদ মো. নাতিকুর রহমান গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রংপুর মহানগরীর পীরজাবাদ এলাকায় প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. আবু তালেব সরকারকে (৪২) গ্রেফতার করে। তার বাবার নাম  আ. জলিল সরকার (মৃত), বাড়ি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাতভিটা গ্রামে। 

র‌্যাব আরও জানায়, আবু তালেব কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় বুড়াবুড়ি ইউনিয়ন এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী। সে তার ক্যাডার বাহিনীর সাহায্যে এলাকায় ত্রাস সৃষ্টি করতো। তার বিরুদ্ধে ছিনতাই-রাহাজানিসহ বিভিন্ন অভিযোগে কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় ২০টিরও বেশি মামলা রয়েছে।

র‌্যাব-১৩ উপঅধিনায়ক মেজর গালিদ মো. নাতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এসব তথ্য যাচাইবাছাই করা হচ্ছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
ডিএমপি মিডিয়ার নতুন ডিসি আকতার হোসেন
কালাভুনায় ঘোড়ার মাংস মেশানোর ভিডিও ভাইরাল, ঘটনাস্থলে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ
কালাভুনায় ঘোড়ার মাংস মেশানোর ভিডিও ভাইরাল, ঘটনাস্থলে প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগ
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
লোডশেডিংয়ের ভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
৫০ পেরিয়ে যে সত্যটা অনেকেই প্রথমবার বুঝতে পারেন
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?