রোহিঙ্গাদের কারণে পরিবেশের অপূরণীয় ক্ষতি হয়েছে: সাবের হোসেন

কক্সবাজার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ২১:১৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২১:২৪

বৈঠকে কথা বলছেন সাবের হোসেন চৌধুরী (ছবি– প্রতিনিধি)

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘রোহিঙ্গাদের কারণে পরিবেশের যে ক্ষতি হয়েছে তা কোনোভাবে পূরণ সম্ভব নয়। তাদের কারণে বন্যহাতির আবাস্থল ধ্বংস হয়েছে। প্রায় ১০ হাজার গভীর নলকূপ দিয়ে প্রতিদিন পানি উত্তোলনের কারণে শুকিয়ে যাচ্ছে পানির স্তর।’

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের শহীদ জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী বলেন, ‘উখিয়া ও টেকনাফের পাহাড় দখল করে রোহিঙ্গা বসতি গড়ে ওঠায় ৬৩টি হাতি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। একারণে হাতিগুলো লোকালয়ে চলে আসে। সরকারের পক্ষ থেকে হাতি চলাচলের করিডোর করার পরিকল্পনা রয়েছে। একইভাবে ক্ষতি হয়ে যাওয়া পরিবেশ রক্ষায় কাজ করছে সরকার।’

শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের শতাধিক মাদারট্রি কাটার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন, ‘অনুমতি না নিয়ে নিজস্ব কম্পাউন্ডে গাছ কাটায় আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সংসদীয় স্থায়ী কমিটির ৮ম বৈঠকে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, স্থায়ী কমিটির সদস্য জাফর আলম, আনোয়ার হোসেন, মো. মোজাম্মেল  হোসেন, নাজিম উদ্দিন, রেজাউল করিম বাবলু, বেগম খোদেজা নাসরিন আক্তার হোসেনসহ অনেকে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
চুরি হওয়া গরু মিললো বিএনপি নেতার গোয়ালঘরে, শোকজ করলো দল
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন কত গতিতে চলবে জানালেন পরিকল্পনা প্রতিমন্ত্রী
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
‘তদন্ত প্রতিবেদন দৃষ্টান্ত হয়ে থাকবে, কেউ আর ব্যক্তিগত ক্ষোভ মেটাবে না’
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
একনেকে ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন, চলবে কোন রুটে 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা