খুলনায় যুবলীগ নেতার গাড়িতে বোমা নিক্ষেপ

খুলনা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ২২:৪০ আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২২:৫৩

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে (ছবি– প্রতিনিধি)

খুলনায় খানাজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকনের গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী বাইপাস সংলগ্ন বিএম কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ‘বোমাটি গাড়িতে না লেগে এর সামনে রাস্তার ওপরে পড়ায় সাজ্জাদুর রহমান লিংকন প্রাণে বেঁচে গেছেন।’

আড়ংঘাটা থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, ‘বোমাটি তার গাড়ির পেছনের দিকে আঘাত করে। এতে গাড়ির পেছন সাইট ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে বোমার আলামত জর্দার কৌটা জব্দ করা হয়েছে।’ ঘটনার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (নর্থ) মো. জাহাঙ্গীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে যুবলীগ কর্মীরা খুলনা-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভাও হয়।

আব্দুর রহিম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিকট শব্দ শুনে এগিয়ে এসে দেখি, ধোঁয়া ও বারুদের গন্ধ। সাদা রঙের একটি প্রাইভেটকার দ্রুত স্থান ত্যাগ করে।’

সাজ্জাদুর রহমান লিংকন বলেন, ‘মশিয়ালীতে একটি প্রোগ্রাম শেষ করে বাইপাস দিয়ে ফুলবাড়ীগেটে আসার পথে আমার গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা হয়।’

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাতে শিরোমণি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। সে ঘটনায়ও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে হামলার দায় স্বীকার করে  আইএস বিবৃতি দিয়েছিল।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার গ্রাহকের পানির মিটার
সরবরাহ শুরুর আগেই চুরি ৩ হাজার গ্রাহকের পানির মিটার
বইমেলার ভিড়ে হারিয়ে যাওয়া হাসিমুখ
শ্রদ্ধাঞ্জলি বইমেলার ভিড়ে হারিয়ে যাওয়া হাসিমুখ
জলেশ্বর শাখায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জলেশ্বর শাখায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
এরশাদ ও শেখ হাসিনার আমলে সাংবাদিকদের কেনার চেষ্টা হয়েছিল: রিজভী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার