কাপ্তাই হ্রদে নৌকা বাইচ

রাঙামাটি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৯, ১২:৫৯আপডেট : ১৯ অক্টোবর ২০১৯, ১৩:০৯

কাপ্তাই হ্রদে নৌকা বাইচ পাহাড়ঘেরা রাঙামাটির স্বচ্ছ কাপ্তাই হ্রদে নৌকা-বাইচ অনুষ্ঠিত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে  শুক্রবার বিকালে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় শহীদ মিনার ঘাট এলাকায় এই নৌকা বাইচ হয়। এই আয়োজন দেখতে শত শত নারী-পুরুষের ঢল নামে। কেউ নৌকা, কেউবা বোটে আবার কেউবা লঞ্চে করে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ উপভোগ করতে আসেন। কাপ্তাই হ্রদে নৌকা বাইচ

নৌকা বাইচে চারটি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের ২১ জন গ্রুপে চ্যাম্পিয়ন হয় কিল্লামুড়া। সাম্পানে চ্যাম্পিয়ন হন জামাল উদ্দিন ও রিয়াদ। এছাড়া নৌকা বাইচে অন্যতম আকর্ষণ নারীদের নৌকা বাইচে চ্যাম্পিয়ন হয় কিল্লামুড়ার কালা দেবী ত্রিপুরা ও তার দল। মহিলা কায়াকিংয়ে চ্যাম্পিয়ন হন ঝর্না ত্রিপুরা ও হিরা।

জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। নৌকা বাইচ প্রতিযোগিতার বিজয়ীরা

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহীনুর রহমান বলেন, ‘গ্রাম বাংলার ঐহিত্যবাহী এই নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে পুরোন ঐহিত্যকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। এর মাধ্যমে হারিয়ে যাওয়া খেলাধুলাকে ফিরিয়ে আনা সম্ভব।’

নৌকা বাইচ শেষে বিজয়ীদের মাঝে নগদ টাকা ও সার্টিফিকেট বিতরণ করা হয়।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে
সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে
সুন্দর ত্বকের যত্নে কতগুলো পণ্য দরকার? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
সুন্দর ত্বকের যত্নে কতগুলো পণ্য দরকার? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
মিথ্যা তথ্যে একের পর এক চাকরি, ‘সিক লিভ’ নিয়ে অর্থ আত্মসাৎ: ব্রিটিশ বাংলাদেশির জেল
মিথ্যা তথ্যে একের পর এক চাকরি, ‘সিক লিভ’ নিয়ে অর্থ আত্মসাৎ: ব্রিটিশ বাংলাদেশির জেল
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল