ভোলায় ‘মুসলিম ঐক্য পরিষদ’র সমাবেশ হচ্ছে না

ভোলা প্রতিনিধি
২১ অক্টোবর ২০১৯, ০৯:৪৯ আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ১১:২৩

ভোলায় ‘মুসলিম ঐক্য পরিষদ’র সমাবেশ হচ্ছে না ভোলার বোরহানউদ্দিনে পুলিশ-এলাকাবাসীর সংঘর্ষে চার ব্যক্তি নিহতের প্রতিবাদে ‘মুসলিম ঐক্য পরিষদের’ ডাকা সমাবেশ হচ্ছে না। সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে এই প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় তারা সমাবেশ করছে না। সংগঠনের অন্যতম নেতা মাওলানা মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

সংগঠনের নেতারা জানান, প্রতিবাদ সমাবেশ করতে না পারায় তারা সকাল সাড়ে ১০টায় ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের কর্মসূচি জানাবেন।

প্রসঙ্গত, ফেসবুকে মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ভোলার বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মসজিদ চত্বরে রবিবার (২০ অক্টোবর)  তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ডাকা হয়। পুলিশের হস্তক্ষেপে সকাল ১০টার মধ্যেই সংক্ষিপ্ত মোনাজাতের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। পরে সেখানে আসা লোকজন মোনাজাত পরিচালনাকারী দুই ইমামের ওপর চড়াও হন। এতে বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় গ্রামবাসী। আত্মরক্ষার্থে পুলিশ গুলি ছুড়লে চার ব্যক্তি নিহত ও ১০ পুলিশসহ দেড় শতাধিক আহত হন। আহতদের বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভোলা সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এদিকে, এ ঘটনার জেরে রবিবার বিকালে ভোলা প্রেস ক্লাবের সামনে মুসলিম ঐক্য পরিষদের নেতারা সোমবার (২১ অক্টোবর) প্রতিবাদ সভা ঘোষণার পাশাপাশি ছয় দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে−ধর্ম অবমাননা করায় সংখ্যালঘু সম্প্রদায়ের বিপ্লব চন্দ্র শুভর ফাঁসি কার্যকর, নিহতদের লাশ বিনা পোস্টমোর্টেমে পরিবারের কাছে হস্তান্তর, আহতদের সরকারি খরচে চিকিৎসা, ভোলার পুলিশ সুপার ও বোরহানউদ্দিনের ওসিকে প্রত্যাহার, নিহতদের ক্ষতিপূরণ প্রদান ও গ্রেফতারদের বিনাশর্তে মুক্তি দেওয়া।

/এআর/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
ঢাকা-দিল্লি সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারত আশাবাদী: দীনেশ ত্রিবেদী
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
আলোচিত নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামির আপিল
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
`হনুমান আংশ ২’তে অক্ষয় কুমার, প্রযোজক বললেন ভিন্ন কথা
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো