ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মনিরের রিমান্ড নামঞ্জুর

খুলনা প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ১৩:১৪ আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৩:১৬

মামলার নথি

খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিউ নেশন পত্রিকার খুলনা প্রতিনিধি মনির উদ্দিন আহমেদের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছেন আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আমিরুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন।

সাংবাদিক মনিরের পক্ষে আইনজীবী আক্তার জাহান রুকু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটির তদন্ত কর্মকর্তা  সাইদুর রহমান সাংবাদিক মনিরকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। মঙ্গলবার শুনানি শেষে আদালত রিমান্ডের ওই আবেদন নামঞ্জুর করেন। তিনি বলেন, ‘আদালতে শুনানিকালে সাংবাদিক মনিরের পক্ষে মানবাধিকার আইনজীবী মমিনুল ইসলামসহ  অনেকে উপস্থিত ছিলেন।’

উল্লেখ্য, গত ২১ অক্টোবর সাংবাদিক মুনির উদ্দিন আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়। ভোলায় পুলিশ ও জনতার সংঘর্ষকে কেন্দ্র করে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার কারণে তার বিরুদ্ধে খুলনা সদর থানার এস আই শরিফুল আলম বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৫, ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি দায়ের করেন। মঙ্গলবার এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
পাচার হওয়া সম্পদ দ্রুত ফেরাতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ 
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
তাইওয়ানে চীনের আক্রমণ নিয়ে যুক্তরাষ্ট্রের পূর্বাভাসে কী বলা হয়েছে
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
বীর মুক্তিযোদ্ধার তালিকায় গেজেটভুক্তির আবেদনের শেষ সময় ৭ অক্টোবর 
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
ফ্লাইদুবাইয়ের ঘটনায় ফিরে এলো বিমানবালা নিরজা ভানোটের স্মৃতি
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির