ঘুম থেকে না ওঠায় মাদ্রাসা ছাত্রকে পেটালেন শিক্ষক

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৯, ১৩:১৪আপডেট : ২২ অক্টোবর ২০১৯, ১৩:২৯

মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা সময়মতো ঘুম থেকে না ওঠায় মাসুম ভুইয়া নামে (১২) এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়েছেন এক শিক্ষক। ওই শিক্ষকের মোবারক হোসেন। রবিবার (২০ অক্টোবর) ভোর লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মজুপুর মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানাতে এ ঘটনা ঘটে।

মাসুদ সদর উপজেলার দিঘলী ইউনিয়নের পূর্ব দিঘলী গ্রামের আবদুল হাইর ছেলে। এ ঘটনায় তার পরিবার বিচার দাবি করেছেন।

মাসুমের বাবা জানান, প্রায় আড়াই বছর আগে তিনি ছেলেকে দক্ষিণ মজুপুর মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসার নূরানী বিভাগে ভর্তি করান। সেখানেই সে থাকতো। কয়েক মাস থেকে মাসুম অসুস্থ থাকায় সে বাড়িতে ছিল। সম্প্রতি মাসুম মাদ্রাসাতে গেলে আবার অসুস্থ হয়ে পড়ে। রবিবার ভোররাতে মাদ্রসার নূরানী বিভাগের প্রধান শিক্ষক মোবারক তাকে ঘুম থেকে ডেকে তোলে। অসুস্থতার কারণে সে উঠতে না পারায় তাকে বেত দিয়ে বেদম প্রহার করেন তিনি। এতে মাসুম গুরুতর আহত হয়। বিকালে সে বাড়ি চলে এসে পরিবারের লোকজনকে বিষয়টি জানায়। পরে তাকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সদর হাপাতালের আবাসিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন জানান, মাসুমের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

এ ঘটনায় বক্তব্য নিতে মাদ্রাসায় গিয়ে শিক্ষক মোবারককে পাওয়া যায়নি।

মাদ্রাসার সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া মাদ্রাসাতে এ ধরনের ঘটনা যেন আর না হয় সেদিকে লক্ষ্য রাখা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই