নাশকতা মামলায় জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

জয়পুরহাট প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ০৩:৫৪ আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ০৩:৫৬

নাশকতা মামলায় জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে পুলিশের দায়ের করা হত্যা ও নাশকতা মামলায় জামায়াত শিবিরের ৬১ জন নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন তারা। শুনানি শেষে আদালতের অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৩ সালের ১৫ ডিসেম্বর হত্যা ও নাশকতার অভিযোগে জয়পুরহাট সদর থানার তৎকালীন পুলিশের পরিদর্শক (তদন্ত) মমিনুল হক মামলাটি করেন। তদন্তের পর গত ২০ জুন পুলিশ পরিদর্শক কাউছার আলী ৯৯ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর হরতাল চলাকালে লুটপাট করার উদ্দেশে জয়পুরহাটের পুরানাপৈল বাজারের কৃষি ব্যাংকে পেট্রোল বোমা মেরে হামলা করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল দল বাধা দিতে গেলে তারা তীর-ধনুক নিয়ে র‌্যাব-পুলিশের ওপর হামলা চালায়।
আসামি পক্ষের আইনজীবী মামুনুর রশিদ জানান, হত্যা ও নাশকতার মামলায় ৯৯ জন আসামির মধ্যে আদালতে আত্মসমর্পণ করেছেন ৬১ জন। তিনজন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। দু’জন মারা গেছেন। বাকি ৩৩ জন পলাতক আছেন।

/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিরগিজস্তানের হ্রদের তলায় সিল্ক রোডের হারানো শহর
কিরগিজস্তানের হ্রদের তলায় সিল্ক রোডের হারানো শহর
সূর্যের আলোয় সেচ, কমছে কৃষকের খরচ বাড়ছে আয়
সূর্যের আলোয় সেচ, কমছে কৃষকের খরচ বাড়ছে আয়
দেড় মাস ধরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, আমাদের আবার পূজার আনন্দ!
দেড় মাস ধরে আতঙ্কের মধ্যে কাটাচ্ছি, আমাদের আবার পূজার আনন্দ!
রোনালদোর আল্টিমেটাম, এই কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না!
রোনালদোর আল্টিমেটাম, এই কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না!
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই