জামালপুরে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে আটক ৫

জামালপুর প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ২১:৩৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ২২:০৮

 আটকদের মধ্যে তিনজন- মশিউর রহমান, নোমান হোসেন ও সোহান জামালপুরের মেলান্দহে অনলাইন ক্যাসিনো পরিচালনার অভিযোগে পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪। বুধবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলা সদরের দুটি মার্কেটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ তিন লাখ ৮০ হাজার ৫৭ টাকা, ১৩টি মোবাইল ও একটি কম্পিউটার উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলো– মাহমুদুল হাসান মাসুম (৩৫), নোমান হোসেন (৩২), মশিউর রহমান, সোহান (২৩) ও ফরহাদ হোসেন (৩০)।

র‌্যাব জানায়, র‌্যাব-১৪ জামালপুর কোম্পানির উপপরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি দল জেলার মেলান্দহ বাজারের জিন্নাহ মার্কেট এবং ফলের হাটির একটি মোবাইল ফোন রিচার্জের দোকানে এ অভিযান চালানো হয়।

মো. তোফায়েল আহমেদ মিয়া জানান, মাহমুদুল হাসান মাসুদ ও নোমান কম্পিটার এবং মোবাইলের মাধ্যমে টাকা লেনদেনের ব্যবসার আড়ালে দীর্ঘদিন থেকে অনলাইনে ক্যাসিনো পরিচালনা করে আসছিল। দেশের বিভিন্নস্থান থেকে এবং প্রবাসীরা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে তাদের কাছে ডলার পাঠাতো। এছাড়া বিকাশের মাধ্যমেও টাকা পাঠানোর মেসেজ পাওয়া গেছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর প্রভাবশালী কেউ জড়িত আছে কিনা তা জানা যাবে বলে জানিয়েছেন তিনি। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উপহার হিসেবে নিজেরই মিম ফ্রেম বন্দি পেলেন মার্কো রুবিও
উপহার হিসেবে নিজেরই মিম ফ্রেম বন্দি পেলেন মার্কো রুবিও
দেশের ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
দেশের ৭ অঞ্চলে ঝড়বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত
হ্যাজেলউডের শিকার হাসান-তাইজুল, লিড বাড়াতে লড়ছেন মিরাজ
হ্যাজেলউডের শিকার হাসান-তাইজুল, লিড বাড়াতে লড়ছেন মিরাজ
টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৫ আগস্ট, ২০২৬)
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
মাছ-মাংসের দাম আগের মতোই, সবজি-ডিমে কিছুটা স্বস্তি
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন 
২১ বার ফাউলের শিকার নেইমার, তারপরও দারুণ খেলে জিতলেন