দক্ষিণ আফ্রিকায় ডাকাতের আগুনে মাদারীপুরের যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ০৬:৩৭আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ০৬:৫৩

মাদারীপুর দক্ষিণ আফ্রিকায় একদল ডাকাতের দেওয়া পেট্রোলের আগুনে পুড়ে ইমরান খলিফা নামে মাদারীপুরের শিবচরের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ভোরে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আব্দুর রহিম নামে শিবচরের আরও একজন আহত হয়েছেন।

নিহত ইমরান শিবচরের দ্বিতীয়খণ্ড ইউনিয়নের মুজাফফর গ্রামের দুদুমিয়া খলিফার ছেলে।

নিহতের স্বজনরা জানান, দেড় বছর আগে জমিজমা বিক্রি করে ইমরানকে দক্ষিণ আফ্রিকা পাঠান পরিবারের লোকজন। সেখানে ওরেঞ্জফার্ম এলাকায় দোকান ভাড়া নিয়ে ব্যবসা করতেন ইমরান। সোমবার রাতে একদল বন্দুকধারী ডাকাত এসে হানা দেয় দোকানে। ডাকাতি শেষে দোকানের শাটার নামিয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালায় দুস্কৃতিকারীরা। স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ইমরান (২৯) ও আব্দুর রহিম (২৮) আগুনে পুড়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টার দিকে ইমরানের মৃত্যু হয়। আহত রহিমের অবস্থাও আশঙ্কাজনক।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
পর্তুগাল-কলম্বিয়া গোলশূন্য, বিরতিতে উজবেকিস্তান এগিয়ে কঙ্গোর বিপক্ষে
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
মায়ামিতে মুখোমুখি পর্তুগাল-কলম্বিয়া, আটলান্টায় কঙ্গো-উজবেকিস্তান
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
নাটকীয় জয়ে নকআউট নিশ্চিত ক্রোয়েশিয়ার, ভুলের মাশুল দিলো ঘানা
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি
সড়কের দুই পাশে সারি সারি কালেমার পতাকা, প্রশাসনের নজরদারি