বোরহানউদ্দিনে সহিংসতা: দুই মামলায় সেই বিপ্লবসহ ৫ জন রিমান্ডে

ভোলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ১৫:২৩ আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ১৭:১৭

ভোলার বোরহানউদ্দিনে সহিংসতা

ভোলার বোরহানউদ্দিনে ফেসবুকের মেসেঞ্জারে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় করা পৃথক মামলায় ৫ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মেসেঞ্জারে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় ডিজিটাল আইনে দায়ের করা মামলায় আটক বিপ্লব চন্দ্র শুভ, শরীফ শাকিল ও ঈমনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া পুলিশ-জনতা সংঘর্ষের ঘটনায় মামলায় আটক আরিফ ও সজীব নামে দুই যুবককে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকের আদালত এ আদেশ দেন। ভোলা সদর আদালতের কোর্ট ইন্সপেক্টর রথীন্দ্র নাথ বিশ্বাস এ কথা জানান।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, বৃহস্পতিবার সকালে পৃথক পৃথক মামলায় তাদের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীফ মো. সানাউল হকের আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ডে দেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই মামলায় ৫ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বুধবার সন্ধ্যায় বোরহানউদ্দিন পৌর এলাকা থেকে তাদের আটক করা হয়।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, আমরা এখনও ভিডিও ফুটেজ দেখে আসামি শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করছি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, পুলিশের ওপর হামলার মামলায় আটক আরিফ (২০) উপজেলার কুতুবা গ্রামের আকবর হাওলাদারের ছেলে এবং সজীব একই এলাকার মুনফ চৌকিদারের ছেলে।

উল্লেখ্য, বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেসবুক মেসেঞ্জার থেকে হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কথিত কটূক্তির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে দিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে গত রবিবার (২০ অক্টোবর) বোরহানউদ্দিনে জনতা-পুলিশ সংঘর্ষে চারজন নিহত ও শতাধিক আহত হন।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের
হরমুজ প্রণালি থেকে ভারত মহাসাগর পর্যন্ত পূর্ণ নিয়ন্ত্রণের দাবি ইরানের
জার্মানির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে আগ্রহী বাংলাদেশ
জার্মানির সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা গভীর করতে আগ্রহী বাংলাদেশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
সর্বাধিক পঠিত
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
চাঁদা চাওয়ায় বন্ধ ফার্মেসি, পুলিশের পাহারায় খোলার পর বোরকা পরে এসে গুলি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
‘একটা ভিসি দেন, ক্লাসে ফেরার ব্যবস্থা করেন’, চুয়েট শিক্ষার্থীদের আকুতি
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি