শেখ রাসেল পার্কের জায়গা রেলওয়ে নিয়ে যাবে তা হবে না: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ অক্টোবর ২০১৯, ২১:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২২:০৯

শেখ রাসেল পার্কের জায়গা রেলওয়ে নিয়ে যাবে তা হবে না: আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘জনগণের কাছ থেকে অধিগ্রহণ করা জায়গা রেলওয়ে টেন্ডারে বিক্রি করবে, তা হবে না। জনগণ তা প্রতিহত করবে। নারায়ণগঞ্জবাসীর বিনোদনের জন্য সুন্দর পার্ক রয়েছে। রেলওয়ে সেই শেখ রাসেল পার্কের জায়গা নিয়ে যাবে, তা হবে না।’
বৃহস্পতিবার (২৪ অক্টোবর ) রাতে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামের ১১টি চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন।
আইভী বলেন, ‘এটা আমাদের পূর্ব পুরুষদের জায়গা। অধিগ্রহণ করা যাবে, বিক্রির জন্য না। টেন্ডার দিয়ে বিক্রি করে দেবে, পার্ক থাকবে না, খেলার মাঠ থাকবে না, তা হবে না।’
মেয়র আরও বলেন, ‘শেখ রাসেল পার্ক নিয়ে অনেক কিছু হয়েছে। আমি চাই নারায়ণগঞ্জবাসী আমার পাশে দাঁড়াক। জনগণের সম্পত্তি রক্ষার দায়িত্ব পেয়েছি। জনগণ ভোট দিয়েছে, আমি এই দায়িত্ব পালন করে যেতে চাই।’
সংস্কৃতি চর্চার ওপর জোর দেওয়ার গুরুত্বারোপ করে বলেন, ‘এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে আমাদের সন্তানরা মাদকাসক্তি থেকে ততো বেশি দূরে থাকতে পারবে। সংস্কৃতি আমাদের একমাত্র মেডিসিন।’
এসময় উপস্থিত ছিলেন চলচিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মসিহউদ্দিন শাকেরসহ অনেকে।
উল্লেখ্য, গত বুধবার (২৩ অক্টোবর) দুপুরে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন নারায়ণগঞ্জে ডাবল রেললাইনের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফে শেখ রাসেল পার্ক সম্পর্কিত প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনও সরকারের, রেলওয়েও সরকারের। শেখ রাসেল পার্কের সম্পত্তির মালিক রেলওয়ে। রেলওয়ের জায়গা অন্য কোনও প্রতিষ্ঠানের প্রয়োজন হয় তাহলে যে সব নিয়মনীতি রয়েছে সেই সব কার্যক্রম মেনেই নিতে হবে। রেলওয়ের জায়গা রেলওয়ের কাছে রাখার জন্য যে ব্যবস্থা করা দরকার আমরা করবো। কিন্তু গায়ের জোরে কিছু করা যাবে না।’ তিনি শেখ রাসেল পার্ক পরিদর্শন করে কাজ বন্ধ করে দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
‘হনুমান অংশ ২’-এ বিরাট-আনুশকার ক্যামিও 
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
বাগেশ্বর বাবা বিতর্কে মন্দিরে মাছের ভোগ খেলেন শুভেন্দু
বাগেশ্বর বাবা বিতর্কে মন্দিরে মাছের ভোগ খেলেন শুভেন্দু
ভারতের অজানা ১০ পাহাড়ি গ্রাম
ভারতের অজানা ১০ পাহাড়ি গ্রাম
সর্বাধিক পঠিত
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা
হাইকোর্টের রায়ড. ইউনূসকে গুনতে হবে করের ৬৬৬ কোটি টাকা