গোপালগঞ্জে মেলবন্ধনের নৌকাবাইচ

গোপালগঞ্জ প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৯, ২০:৪৮ আপডেট : ২৬ অক্টোবর ২০১৯, ২১:১৯

অসংখ্য মানুষ এ নৌকাবাইচ উপভোগ করে গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৬ অক্টোবর) বিকালে মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামবাসীর আয়োজনে কমলাপুর খালে এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ নৌকা বাইচ উপভোগ করতে কমলাপুর খালের ও দু’পাড়ে উপস্থিত হয় শিশু, নারী-পুরুষসহ লক্ষাধিক মানুষ।

সবাইকে কাছে টানতে ও সবার মধ্যে বন্ধন গড়ে তুলতে আয়োজিত এ নৌকা বাইচকে কেন্দ্র করে নদী ও খালের দু’পাড়ে বসে মেলা।  নানা কারণে বর্তমান সময়ে নৌকাবাইচের মতো ঐতিহ্যকে মানুষ ভুলতে বসেছে। এটিকে মনে করিয়ে মানুষকে আনন্দ দিতে কমলাপুর গ্রামের নবদিগন্ত ক্লাব ও কমলাপুর গ্রামবাসী এ নৌকাবাইচের আয়োজন করে।

নৌকাবাইচ প্রতিযোগিতায় ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, নড়াইল, বরিশাল জেলার বাচাড়ী নৌকা নয়টি, সারিন্দা নৌকা আটটি ও জলকাইসায় নৌকা দুটিসহ মোট ১৯টি নৌকা অংশ নেয়।

প্রধান অতিথি হিসেবে নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন– উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেনসহ অনেকে।

অনুষ্ঠান পরিচালনার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া।

/এমএএ/
সম্পর্কিত
দলীয় পদ হারালেন টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি
আওয়ামী সন্ত্রাসীদের যেখানে পাওয়া যাবে, সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সর্বশেষ খবর
চিকিৎসাসেবার ছদ্মবেশে গিয়ে ধরলো ভেজাল দুধের কারবার
চিকিৎসাসেবার ছদ্মবেশে গিয়ে ধরলো ভেজাল দুধের কারবার
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
জেলেনস্কি যথেষ্ট করছেন না, ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট প্রয়োজন: ট্রাম্প
মোহাম্মদপুরের বসিলায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
মোহাম্মদপুরের বসিলায় অটোরিকশা চালকদের সড়ক অবরোধ
‘পুষ্টি বাদ দেন, খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো’ 
‘পুষ্টি বাদ দেন, খেয়ে বেঁচে থাকতে পারলেই হলো’ 
সর্বাধিক পঠিত
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?
খোলা হয়েছে লালনের আখড়াবাড়ির দানবাক্স, কত টাকা পাওয়া গেলো?