বগুড়ায় শিশুকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যায় সহকর্মীর স্বীকারোক্তি

বগুড়া প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৯, ০৯:৩৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৯, ০৯:৩৯

বগুড়া বগুড়ার কাহালুর একটি জুটমিলে আলাল হোসেন (১২) নামে এক শিশু শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার সহকর্মী যতন কর্মকার (১৭) আদালতে ১৪৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সুপ্রিয়া রহমান তার জবানবন্দি রেকর্ড করেন। কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

এর আগে সকালে আলালের বাবা মোজাহার আলী কাহালু থানায় যতন কর্মকারের নাম উল্লেখ ও অজ্ঞাত একজনের বিরুদ্ধে হত্যা মামলা দয়ের করেন।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, যতন প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছেও আলালের পেটে বাতাস ঢুকিয়ে হত্যার কথা স্বীকার করে।

উল্লেখ্য, আলাল উপজেলার মুরইলে আফরিন জুট মিলে শ্রমিকের কাজ করতো। গত ২৫ অক্টোবর বেলা পৌনে ১১টার দিকে সহকর্মী যতন মেশিন পরিষ্কার করার হাওয়া মেশিনের পাইপ আলালের পায়ুপথে ঢুকিয়ে হাওয়া দেয়। এতে পেট ফুলে আলাল অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে মারা যায় আলাল।

এর আগে ২০১৬ সালের ২৪ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জোবেদা টেক্সটাইল ও স্পিনিং মিলে ১০ বছরের শিশু শ্রমিক সাগর বর্মণকে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। ওই বছরের ১৫ ডিসেম্বর জেলার সোনারগাঁও উপজেলার মহজমপুরে বিআর স্পিনিং মিলে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয় শিশু শ্রমিক মো. ইয়ামিনকে (১৬)। এছাড়া ২০১৫ সালের আগস্ট মাসে মোটরগ্যারেজ শ্রমিক রাকিব হাওলাদারকে খুলনা শহরের টুটপাড়ায় একটি গ্যারেজে মলদ্বারে নল দিয়ে হাওয়া ঢোকালে সে মারা যায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোলায় পরীক্ষা কেন্দ্রে যারা মব সৃষ্টি করেছে, কাউকেই ছাড় দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
ভোলায় পরীক্ষা কেন্দ্রে যারা মব সৃষ্টি করেছে, কাউকেই ছাড় দেওয়া হবে না: শিক্ষামন্ত্রী
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
খুলে দেওয়া হলো মুহুরী সেচ প্রকল্পের ৪০ জলকপাট
হামের পরও কাটছে না ভোগান্তি, নিউমোনিয়াসহ নানা জটিলতায় ভুগছে শিশুরা
হামের পরও কাটছে না ভোগান্তি, নিউমোনিয়াসহ নানা জটিলতায় ভুগছে শিশুরা
সর্বাধিক পঠিত
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
নেশাগ্রস্ত পিতার আঘাতেই প্রাণ হারায় মেয়ে: আদালতে মা
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
মেসির দুই মিসের পর আর্জেন্টিনার পেনাল্টি কে নেবেন জানালেন কোচ
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরুন’—শেখ হাসিনাকে আসিফ নজরুল
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ
যুক্তরাষ্ট্র-ইসরায়েল চালায়নি, তাহলে ইরানে হামলা চালালো কোন দেশ