শ্বশুরকে মারধরের প্রতিবাদ করায় পিটুনিতে মারা গেলেন জামাই

বরিশাল প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ০৭:৩২আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ০৭:৩৫

বরিশাল বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর পশ্চিম ভোলানাথ গ্রামে শ্বশুরকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে বেদম পিটুনিতে আহত জামাই শাহিন চৌকিদার (৩০) মারা গেছেন। রবিবার (২৭ অক্টোবর) সকালে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে পৌঁছানোর পর শাহিন মারা যান। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবিদুর রহমান।  

নিহত শাহিন একই গ্রামের ফারুক চৌকিদারের ছেলে। এ হামলার সময় ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালু গাজী ও বেল্লাল গাজীসহ ১৫-২০ জন ছিল বলে নিহতের ভাই মুরাদ চৌকিদার অভিযোগ করেছেন।

ভোলানাথ গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি মেম্বর হারুন অর রশিদ বলেন, ‘গত শনিবার চর পশ্চিম ভোলানাথ গ্রামে শ্বশুর বাবুল হাওলাদারের বাড়িতে বেড়াতে যান শাহিন ও তার ছোট ভাই মুরাদ। ওইদিন সন্ধ্যায় বাবুল মাছ ধরা শেষে নৌকা খালের ঘাটে বেঁধে রেখে বাড়িতে আসেন। হামলাকারীরা খাল দিয়ে ট্রলার নিয়ে যাওয়ার সময় বাবুলের নৌকায় জোরে আঘাত করে। এতে নৌকাটি দুমড়ে-মুচড়ে যায়। জানতে পেরে দৌড়ে বাবুল ঘটনাস্থলে গেলে তাকে বেদম মারধর করা হয়। শ্বশুরকে মারধরের প্রতিবাদে এগিয়ে গেলে হামলাকারীরা শাহিন ও মুরাদকে বেদম মারধর করে। শাহিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শনিবার রাতেই তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গভীর রাতে তার অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। ঢামেকে ভর্তির আগেই শাহিন মারা যান।’

ওসি আবিদুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
শিল্প বাঁচাতে সরাসরি বিদ্যুৎ কেনার ‘ওপেন অ্যাক্সেসের’ প্রস্তাব জামায়াতের
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
এপিবিএনকে সাইবার অপরাধ তদন্তের ক্ষমতা দিয়ে নতুন আইন
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
একীভূত পাঁচ ব্যাংক থেকে এক দিনে ২৫০ কোটি টাকা তুলেছেন ৬ হাজার গ্রাহক
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
ইরান যুদ্ধে মার্কিনিদের অতিরিক্ত জ্বালানি খরচ ১০০ বিলিয়ন ডলার
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী