বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ছাড়া দেশ এগোতে পারে না: আমু

ঝালকাঠি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ০৯:৫৫আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:৫২



বক্তব্য রাখছেন আমির হোসেন আমু

ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিজ্ঞান ও কারিগরি শিক্ষা ছাড়া দেশ এগিয়ে যেতে পারে না। সরকারের পক্ষ থেকে শিক্ষাকে আধুনিক করার সব রকম চেষ্টা করা হচ্ছে। শিক্ষকরা বিজ্ঞানসামগ্রী ব্যবহার করে আগামী দিনের কর্ণধার তৈরি করতে পারেন।

রবিবার (২৭ অক্টোবর) নলছিটি পৌরসভা মিলনায়তনে উপজেলার মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতায় ৫৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও মাদ্রাসা) মাঝে বৈজ্ঞানিক সরঞ্জাম বিতরণ আনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু এ কথা বলেন।

তিনি বলেন, ‘শিক্ষানীতি প্রণয়ন করার সময় কেউ কেউ এর বিরোধিতা করে বলেছিল—শিক্ষানীতি বাস্তবায়ন হলে মাদ্রাসা শিক্ষা বন্ধ হয়ে যাবে। অথচ আজ আমরা দেখছি, মাদ্রাসা শিক্ষা ব্যাপকতা লাভ করেছে। মাদ্রাসা শিক্ষার্থীরা আজ বিভিন্ন স্থানে সফলতার পরিচয় দিচ্ছে।’

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহম্মদ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোহম্মদ শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলার চেয়ারম্যান খান আরিফুর  রহমান, নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. তছলিম উদ্দিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খোন্দকার মুজিবুর রহমান প্রমুখ।

/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি