মাদক সেবনের ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড

যশোর প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৯, ১০:০৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৯, ১১:২৯

এসআই আমিরুজ্জামান মাদক সেবনের ভিডিও প্রকাশের পর যশোর কোতোয়ালি থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানকে পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান রবিবার (২৭ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি ফেসুবকে এসআই আমিরুজ্জামান ও এসআই  ইকবাল হোসেনসহ তিনজনের একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা গেছে, এসআই আমিরুজ্জামান ও ইকবালসহ আরও একজন খালি গায়ে একটি বেড়ার ঘরে বসে তাস খেলছেন। খেলার ফাঁকে তারা ইয়াবা সেবন করছেন। 

তবে একটি সূত্র জানিয়েছে,  যশোর উপশহর বাবলাতলা এলাকার জনৈক পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে মাঝে মধ্যেই আসর বসাতেন এসআই আমিরুজ্জামান। বিভিন্ন সময়ে পুলিশ সদস্যদের নিয়ে রাতের বেলায় অবস্থান করতেন সেখানে। এরপর সেখানে জমে ওঠে ইয়াবা সেবন ও তাস খেলার আসর।

অভিযোগের বিষয়ে জানতে এসআই আমিরুজ্জামানের সেলফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, আমিরুজ্জামানের বিষয়ে পুলিশ সুপার মহোদয় ব্যবস্থা নিয়েছেন। রবিবারই তাকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে। 

এসআই  ইকবালের বিষয়ে তিনি বলেন, ওই নামে কোনও পুলিশ অফিসার কোতোয়ালি থানায় নেই।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান