সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন, র‌্যাবের দাবি ডাকাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ অক্টোবর ২০১৯, ১০:০১আপডেট : ২৯ অক্টোবর ২০১৯, ১১:১০

বন্দুকযুদ্ধ চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায় র‌্যাবের একটি টহল টিমের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন জন নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোরে সীতাকুণ্ডের ছোট কুমিরা এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম এ তথ্য জানিয়েছেন।

সীতাকুণ্ডে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তিন, র‌্যাবের দাবি ডাকাত ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ১২ রাউন্ড গুলি ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় বলে তিনি জানান। তবে ডাকাতদের পরিচয় এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছে র‌্যাব।

শাফায়াত জামিল ফাহিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডাকাতির উদ্দেশ্যে আন্তঃজেলা ডাকাত দলের একটি চক্র ছোট কুমিরা বাজার এলাকায় অবস্থান করছে খবর পেয়ে র‌্যাবের টহল টিম ওই এলাকায় যায়। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থলে তিন জনের মরদেহ পাওয়া যায়। মরদেহগুলো উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন