যমুনায় নৌ-পুলিশের ওপর ইলিশ শিকারিদের হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ১৫:০১ আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৮:১৭

নৌ-পুলিশের অভিযানে আটক জেলেরা

মানিকগঞ্জের যমুনা নদীতে অভিযান পরিচালনার সময় মা ইলিশ শিকারিরা নৌ-পুলিশের ওপর হামলা করেছে। বুধবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে শিবালয়ের আলোকদিয়া চর এলাকায় হামলার এ ঘটনা ঘটে।

নৌ-পুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ বলেন, ‘ভোর ৬টার দিকে পাটুরিয়া নৌ-পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলামের নেতৃত্বে যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় অভিযান শুরু হয়।’

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে ৩টি নৌকা থেকে ৭ জেলেকে আটক এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। একঘণ্টা অভিযানের পর একটি মাছধরার নৌকা আটকের চেষ্টা করলে ওই নৌকার জেলেরা লাঠিসোঁটা নিয়ে নৌ-পুলিশের ওপর হামলা করে। পুলিশ সদস্যরা হামলা উপেক্ষা করে তাদের আটকের চেষ্টা করলে আশপাশে থাকা আরও কয়েকটি মাছ ধরার নৌকা এসে নৌ-পুলিশের স্পিডবোটটি ঘিরে ফেলে। পরে নিরাপত্তার কথা ভেবে তারা সেখান থেকে কিছুটা সরে আসতে বাধ্য হন।

পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ বলেন, ‘তিনি খবর পেয়ে দ্রুত আরিচা ঘাট এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

হামলায় কেউ তেমন আঘাত পাননি উল্লেখ করে তিনি বলেন, ‘তারা জীবনের ঝুঁকি নিয়ে মা ইলিশ রক্ষায় নদীতে টহল অব্যাহত রেখেছেন। নৌ-পুলিশের জনবল সংকট ও দ্রুতগামী নৌযানসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাব থাকায় জেলেরা এই হামলার সাহস পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘আটক জেলেদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।’

শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জেলেকে ৫ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
৪৯তম বিসিএসে ৬১১ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এল নিনোর ছোবলে বাংলাদেশে ৬ শতাধিক মৃত্যুর শঙ্কা: বিশেষজ্ঞরা যা বলছেন
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
এশিয়ান গেমস: বৃষ্টিতে ফাইনাল বাতিল হলে দুই দলই পাবে সোনা!
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’
চার দশকের ইমেজ ভেঙে নতুন রূপে টম ক্রুজ, মুক্তি পাচ্ছে ‘ডিগার’
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা
যে প্রাসাদে বন্দি ছিলেন নবাব সিরাজের পরিবারের সদস্যরা