প্রধানমন্ত্রীকে হত্যা হুমকির মামলায় গিয়াস কাদেরের ৩ বছর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০১৯, ১৫:২৪আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ১৭:৩৭

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেওয়ার অভিযোগ দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সারের আদালত এ রায় দেন। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত জেলা পিপি সমির দাশগুপ্ত এ কথা জানান।

এর আগে ২০১৮ সালের ৩১ মে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

মামলায় অভিযোগ করা হয়, ২৯ মে ফটিকছড়ি পৌরসভার জেইউ পার্কে আয়োজিত এক সভায় বক্তৃতাকালে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন। এজাহারে উল্লেখ করা হয়, ওই অনুষ্ঠানে গিয়াস কাদের চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনার অবস্থা আপনার বাবার চেয়ে খারাপ হবে।’

সমির দাশগুপ্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। জামিনে বের হয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বর্তমানে পলাতক রয়েছেন।’

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩১ মে আদালতে মামলা দায়েরের পর আদালত মামলাটি গ্রহণ করে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন। এই মামলায় তিনি উচ্চ আদালত থেকে অগ্রিম জামিন নেন। পরে একই বছরের ২২ নভেম্বর নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর কারাগার থেকে জামিনে বের হওয়ার পর বর্তমানে তিনি পলাতক রয়েছেন। ওই মামলায় গত ১৮ সেপ্টেম্বর আদালত চার্জ গঠন করে মামলার বিচার কাজ শুরু করেন। ছয় জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
জ্বালানি তেলের দাম নির্ধারণে শুনানি হয় না কেন
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
বাসভাড়া কিলোমিটার প্রতি ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব 
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি