সীমান্ত সম্মেলনে যোগ দিতে বেনাপোলে বিএসএফের প্রতিনিধি দল

বেনাপোল প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৯, ২২:২০আপডেট : ৩০ অক্টোবর ২০১৯, ২২:২৯

বিএসএফের প্রতিনিধি দলকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আরসাদুজ্জামান (ছবি– প্রতিনিধি)

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে সীমান্ত সম্মেলনে যোগ দিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বেনাপোলে এসেছে। বুধবার (৩০ অক্টোবর) বেলা ১টার দিকে প্রতিনিধি দলটি ভারতের পেট্রাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি ও বিএসএফের মধ্যে যৌথ সম্মেলনটি বেনাপোল বিজিবি কোম্পানি সদরে অনুষ্ঠিত হবে। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।

লে. কর্নেল সেলিম রেজা জানান, বিএসএফের প্রতিনিধি দল বেনাপোল-পেট্রাপোল চেকপোস্ট সংলগ্ন নো-ম্যান্স ল্যান্ডে আসলে বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল আরসাদুজ্জামান ফুল দিয়ে অভ্যর্থনা জানান। বিএসএফের ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন আইজি খুরানিয়া। বিজিবির পক্ষে ছয় সদস্যের প্রতিনিধিত্ব করছেন যশোরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জালাল গনি খান।

লে. কর্নেল সেলিম রেজা আরও জানান, সম্মেলনে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নারী-শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
কাকা তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন: ফোনালাপে পরশকে বলেছিলেন কাদের
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
এআইইউবি ও রাশিয়ান হাউসের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা 
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্রজোটের মশাল মিছিল
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
আট মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি জুলাইয়ে
সর্বাধিক পঠিত
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
আগামীকাল স্কুল-কলেজে ছুটি
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
শাবনূরের বার্তা, ডন গ্রেফতার: সালমান শাহ হত্যা মামলায় নতুন মোড়
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
একসঙ্গে পরীক্ষা দিলেন মা-ছেলে, দুই জনই পেলেন জিপিএ-৫
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
দোকানে ঢুকে মোবাইল চুরি করা এসআইকে প্রত্যাহার
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান
ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে মোসাদের সফর, মুখ খুললেন সাবেক প্রধান