এস আলমের চিনি পরিশোধনাগারকে ৫ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ অক্টোবর ২০১৯, ০৬:৪০আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৬:৪৪

চট্টগ্রাম

তরল বর্জ্য ফেলে কর্ণফুলী নদীর পানি দূষণ করার অপরাধে এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-১ কারখানাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

বুধবার (৩০ অক্টোবর) অধিদফতরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে শুনানি শেষে এই জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. মোয়াজ্জেম হোসাইন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘পরিবেশ অধিদফতরের একটি টিম ১১ সেপ্টেম্বর এস আলম গ্রুপের ওই কারখানা পরিদর্শনে যান। এসময় তারা কারখানার তরল বর্জ্য পরিশোধনাগার বন্ধ দেখতে পান এবং তরল বর্জ্যগুলো পরিশোধন না করে সরাসরি কর্ণফুলী নদীতে ফেলে দেওয়ার প্রমাণ পান। পরে কারখানর পাশ থেকে কর্ণফুলী নদীর পানি সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করলে নদীর পানিতে তরল বর্জ্যের অস্তিত্ব পাওয়া যায়।’  

তিনি আরও বলেন, ‘এই ঘটনায় প্রতিষ্ঠানটিকে নোটিশ পাঠিয়ে ৩০ সেপ্টেম্বর নদীর পানি দূষণের ওপর শুনানিতে হাজির থাকতে বলা হয়। নোটিশ পাওয়ার পর প্রতিষ্ঠানটি সময় চেয়ে আবেদন করলে শুনানির তারিখ পুনঃনির্ধারণ করা হয়। শুনানিতে প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে দূষণ রোধে পদক্ষেপ নেওয়া হবে মর্মে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।’

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ