২০ হাজার টাকায় বিক্রি কন্যা শিশু!

জামালপুর প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ০৬:৪৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ০৬:৫৮

মায়ের কোলের শিশুটিকে ২০ হাজার টাকায় বিক্রি করা হয় জামালপুরের সরিষাবাড়ীতে ১১দিন বয়সী এক কন্যা শিশুকে ২০ হাজার টাকায় বিক্রির ঘটনা ঘটেছে। বুধবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার মাজালিয়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই নবজাতকের মা পোশাক কর্মী নাজমা বেগম (২৩) এ তথ্য নিশ্চিত করেছেন।

আয়শা নামে শিশুটির মা নাজমা বলেন, ‘ঢাকার সায়েদাবাদে মিরাজ আলীর সঙ্গে আমার বিয়ে হয়। আমি ৬ মাসের অন্তঃসত্ত্বা হলে স্বামী মারা যান। এই অবস্থায় ভিক্ষা করতে জামালপুর এলে গত ২০ অক্টোবর একটি কন্যা শিশুর জন্ম হয়। এ সময় হাসপাতালে পরিচয় হয় সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুল হানিফের স্ত্রী ফাহিমা বেগমের সঙ্গে। ২৭ অক্টোবর তার বাড়িতে আমি আশ্রয় নিই। তিনি আমার বাচ্চাকে বিক্রির প্রস্তাব দেন। পরে আমি ওই বাড়ি থেকে ২০ হাজার টাকায় পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া গ্রামের সাইফুল ও মারুফা নিঃসন্তান দম্পত্তির কাছে আমার শিশু সন্তানকে বিক্রি করি।’

এ বিষয়ে জানতে চাইলে মারুফা বলেন, ‘শিশু আয়শা ও তার মা নাজমার আশ্রিতা ফাহিমার বাড়ি থেকে ২০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে নিয়ে এসেছি।’  

এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মন্টু মিয়া বলেন, ‘সহায়-সম্বলহীন নাজমার জীবন-যাপন ও চিকিৎসার নিশ্চয়তা না থাকায় ১১ দিনের শিশুকে বিক্রি করেছেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ইনার হুইল ক্লাব ঢাকা বুড়িগঙ্গা ৩৪৫ এর কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
মাদ্রাসায় ছাত্রকে ‘বলাৎকার’ করেছে বড় হুজুর, তা নিয়ে তুলকালাম, দফায় দফায় সালিশ
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
স্থানীয় সরকার নির্বাচন আইনে পরিবর্তনের সুপারিশ চূড়ান্ত করলো ইসি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত