বিজিপি’র গুলিতে বাংলাদেশি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ১১:১৩আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১১:৩০

নাফ নদীর তীরে বিজিবির টহল (ছবি: সংগৃহীত) কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিতে ‍নূর মোহাম্মদ (৩৪) নামে এক বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এসময় গুলিবিদ্ধ হয়েছেন আরও এক বাংলাদেশি জেলে।

নিহত নূর মোহাম্মদ খারাংখালীর পূর্ব মহেশখালীয়া পাড়ার মৃত সিদ্দিক আহমদের ছেলে। গুলিবিদ্ধ আহত আবুল কালাম একই এলাকার জেলে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে টেকনাফের ঝিমংখালী সীমান্তে নাফ নদী পয়েন্ট থেকে লাশ উদ্ধার করা হয়। এর আগে গুলিবিদ্ধ আবুল কালামকে উদ্ধার করা হয়েছিল।

এ তথ্য নিশ্চিত করে টেকনাফ ২ ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান জানান, ‘বিজিপির গুলিতে আমাদের একজন নিহত ও একজন আহত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় প্রতিবাদলিপি পাঠিয়ে কেন তারা গুলি করেছে জানাতে চাওয়া হবে।’

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতো একটি ছোট নৌকায় করে ওই দুই জেলে নাফ নদীতে মাছ ধরতে যান। আজ বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে মিয়ানমারের জল সীমানা থেকে এসে বিজিপি’র সদস্যরা তাদের ওপর গুলিবর্ষণ করে। এসময় একজন আহত অবস্থায় পালিয়ে আসেন এবং অন্যজন নিখোঁজ হন। পরে সকালে নাফ নদী থেকে নিখোঁজ জেলের লাশ পাওয়া যায়।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পৌরসভা থেকে উধাও ২ কোটি টাকার সরকারি গাড়ি, কী ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ
পৌরসভা থেকে উধাও ২ কোটি টাকার সরকারি গাড়ি, কী ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ
মেসিদের ‘অভিশপ্ত’ স্মৃতি জাগানো কে এই রেফারি ভিনচিক
মেসিদের ‘অভিশপ্ত’ স্মৃতি জাগানো কে এই রেফারি ভিনচিক
বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প
বিশ্বকাপ ফাইনালে থাকছেন ট্রাম্প
বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচতে যা করবেন
বিদ্যুৎস্পৃষ্ট থেকে বাঁচতে যা করবেন
সর্বাধিক পঠিত
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
এনসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
শহীদ আবু সাঈদের স্মরণসভায় লোক কম দেখে মন্ত্রী বললেন, ‘আমি হতাশ’
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর