আ. লীগের কমিটিতে স্থান পাবেন ত্যাগী নেতাকর্মীরা: আবদুর রহমান

মাগুরা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০১৯, ১৭:৩০আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৭:৪০

বক্তব্য রাখছেন আবদুর রহমান (ছবি– প্রতিনিধি)

আসন্ন সম্মেলনে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে ত্যাগী নেতাকর্মীরা স্থান পাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান। একইসঙ্গে তিনি বলেছেন, ‘কোনও অসৎ ব্যক্তি আওয়ামী লীগের কমিটিতে জায়গা পাবে না।’

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘রাজপথে আন্দোলন করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা যাবে না। আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। দুর্নীতি ও এতিমদের টাকা আত্মসাৎ করায় খালেদা জিয়াকে সাজা দিয়েছেন আদালত। এদিকে, বিএনপি নেতারা বলছেন—রাজপথে আন্দোলন করে তারা খালেদা জিয়াকে মুক্ত করবেন। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে কোনও আন্দোলন হতে দেবে না।’

আবদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের শিখরে উপনীত হয়েছে। উন্নয়নের এ অগ্রযাত্রাকে ব্যাহত করতে একাত্তরের পরাজিত শক্তি বিএনপির সঙ্গে জোট বেঁধেছে। তাদের এ ষড়যন্ত্রকে নস্যাৎ করার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী ও দেশের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস খানের  সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এসএম কামাল হোসেন, কল্পনা জামান, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কনস্টেবলকে থাপ্পড় মেরে সাবেক ছাত্রদল নেতা বললেন ‘ক্ষমা চেয়েছি’
সর্বশেষ খবর
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
কক্ষে উইপোকা, মাঝরাতে সার্কিট হাউস ছাড়লেন বিরোধীদলীয় উপনেতা
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
‘মাদক কারবারি’ অভিযোগে মিছিল নিয়ে ৩ জনের বাড়িঘরে হামলা-ভাঙচুর
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
লংমার্চ: জামায়াতের মিছিলে ককটেল বিস্ফোরণ
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
১৯৩৮টি আইফোন ও ৪০ ল্যাপটপসহ হোটেল থেকে ছয় চীনা নাগরিক গ্রেফতার
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ