দুর্নীতিবাজরা যে দলেরই হোক, কাউকে ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী: জাহিদ মালেক

মানিকগঞ্জ প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৮:৫০ আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ১৮:৫৬

আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে জাহিদ মালেক (ছবি– প্রতিনিধি)

দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিহাদ ঘোষণা করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘দুর্নীতিবাজরা যে দলেরই হোক, কাউকে ছাড় দিচ্ছেন না প্রধানমন্ত্রী।’

শুক্রবার (১ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম আকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিন কোটি টাকা ব্যয়ে চার তলার ওই ভবন নির্মাণ করা হচ্ছে।

জাহিদ মালেক বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ায় কেউ আর না খেয়ে থাকেন না। শিক্ষা ছাড়া কোনও জাতি এগিয়ে যেতে পারে না। এ কারণে বাজেটের একটা বড় অংশ শিক্ষা খাতে ব্যয়ের জন্য রাখা হয়েছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘নৌকায় ভোট দিলেই দেশে উন্নয়ন হয়। বর্তমান সরকারের আমলে দেশে প্রচুর উন্নয়ন কাজ হয়েছে, আরও হচ্ছে। স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি খাতেই উন্নয়নের হাওয়া বইছে।’

অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রমবিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারী, মানিকগঞ্জ সদর থানার ওসি রকিবুজ্জামান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, আটিগ্রাম ইউপি চেয়ারম্যান নুরে আলম সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী ৭০ লাখ টাকা ব্যয়ে সদর উপজেলার জাগীর দিঘুলীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭৩ লাখ টাকা ব্যয়ে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এককোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আটিগ্রাম-ফাঁড়ির চর পাকা সড়ক নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসির বিদায়ী ম্যাচের অনুষ্ঠান সূচিতে চমক
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
মেসিকে নিয়ে নেইমারের আবেগঘন বার্তা 
ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই আদায়, ভুয়া কাবিননামা করে হয়রানি
ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই আদায়, ভুয়া কাবিননামা করে হয়রানি
ভারতের সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় বাংলাদেশ ইস্যু 
ভারতের সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় বাংলাদেশ ইস্যু 
সর্বাধিক পঠিত
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা