ইনাম আহমেদ চৌধুরী অনুপ্রবেশের সংজ্ঞায় পড়েন না: ওবায়দুল কাদের

সাভার প্রতিনিধি
০১ নভেম্বর ২০১৯, ১৯:৪২আপডেট : ০১ নভেম্বর ২০১৯, ২০:৫৪

সাভারে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের সংখ্যা প্রায় দেড় হাজারের মতো বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘তালিকা অনুযায়ী সারাদেশে আমাদের সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে দায়িত্বপ্রাপ্ত নেতাদের তালিকা প্রধানমন্ত্রীর কাছে সরবরাহ করা হয়েছে, যাতে বিতর্কিত লোক আওয়ামী লীগের নতুন নেতৃত্বে কোনও পর্যায়ে কিংবা শাখা সংগঠনে স্থান না পায়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরীকে আমরা দলে নিয়েছি। এরকম ভালো অথবা ক্লিন ইমেজের কেউ থাকলে তাদের আমরা দলে নিতে পারি। এটা ঠিক অনুপ্রবেশের সংজ্ঞায় পড়েন না।’

শুক্রবার (১ নভেম্বর) বিকালে সাভারের আশুলিয়ায় বাইপাইলে সড়ক পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে মেডিক্যাল বোর্ডের বক্তব্য ও তার দলীয় লোকদের ব্ক্তব্যের মধ্যে কোনও মিল নেই। মেডিক্যাল বোর্ড বলছে, তিনি ভালো আছেন। তার দলীয় লোকজন যা বলছেন, সেটা ঠিক নয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমার কাছে কেন জানি মনে হয় খালেদা জিয়ার দলীয় লোকজন তার স্বাস্থ্য নিয়ে যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে এখান থেকে বেশি রাজনৈতিক ইস্যু খুঁজে পাওয়ার চেষ্টা করছেন।’

আগামীতে কঠোর আন্দোলন গড়ে তুলবেন- সম্প্রতি ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের করা এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘আষাঢ় মাসের তর্জন-গর্জন আর তাদের হাঁকডাক একই রকম। এটার বাস্তব কোনও কার্যকারিতা নেই। তাদের নেতাকর্মীদের খুশি ও চাঙ্গা রাখতেই এই হাঁকডাক দিতে হয়।’

আরও খবর...

আ.লীগে যোগ দিলেন ইনাম আহমেদ চৌধুরী

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
এক মন্তব্যের জন্য সরকারি কর্মচারীকে স্ট্যান্ড রিলিজ, কী লিখেছেন?
বিএনপির সভায় ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন আ.লীগ নেতা
সর্বশেষ খবর
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে
জুলাই আন্দোলন নিয়ে বিতর্কিত পোস্ট, জাবি শিক্ষার্থী কারাগারে
সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে হবে: জামায়াত আমির
সংস্কৃতির মাধ্যমে ফ্যাসিবাদের কালো ছায়া দূর করতে হবে: জামায়াত আমির
জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি গঠন
জবির ৬৮ শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তদন্তে কমিটি গঠন
আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি
আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিতে ৯৭ ধারা বাস্তবায়নের দাবি
সর্বাধিক পঠিত
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মঞ্চে না ডাকায় একসঙ্গে অনুষ্ঠান ত্যাগ করেছেন বিএনপি-জামায়াতের নেতারা
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র
৫২-তেও ফিট বলিউড তারকা কাজল, জানালেন তারুণ্য ধরে রাখার মন্ত্র