ফলন ভালো, বাড়ছে মাল্টার আবাদ

হালিম আল রাজী, হিলি
০২ নভেম্বর ২০১৯, ১২:১৯আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১২:৫২

মাল্টার বাগান দিনাজপুরের নবাবগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে বারী-১ জাতের মাল্টার চাষাবাদ। এই এলাকার মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় এবং কম খরচে অল্প সময়ের মধ্যে ফলন ভালো হওয়ায় মাল্টা চাষ বেশ লাভজনক। এজন্য এই অঞ্চলের কৃষকরা মাল্টা চাষে বেশ আগ্রহী হয়ে উঠছেন।

নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মিনা বেগম বলেন, ‘পেপারে ও টিভিতে মাল্টার বাগান দেখে উদ্বুদ্ধ হয়ে মাল্টা চাষে আগ্রহী হই। এরপর উপজেলা কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করি। তাদের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে সরকারিভাবে বীজ, সারসহ যা যা প্রয়োজন সব। এরপর সেগুলো নিয়ে ২০১৭ সালে সাড়ে তিন বিঘা জমিতে মাল্টার প্রদশর্নী বাগান গড়ে তুলি। নিয়মিত উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে তদারকি ও নানা ধরনের পরামর্শ দেওয়া হয়।’

মাল্টার বাগান তিনি বলেন, ‘চারা রোপণের এক বছরের মাথায় গাছে ফলও আসতে শুরু করে। অল্প অল্প করে তা বিক্রিও করতে শুরু করি। পরে চিন্তা করি চারা উৎপাদনের কথা। সে অনুযায়ী কৃষি অফিস থেকে প্রশিক্ষণ নিয়ে আমি, আমার স্বামী ও সন্তানকে নিয়ে চারা উৎপাদন শুরু করি। প্রতি পিস চারা ১০০ টাকা  এবং প্রতি কেজি ফল ১৫০ টাকায় বিক্রি করি। বর্তমানে নবাবগঞ্জসহ আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে আমার বাগানে চারা কিনতে আসেন কৃষকেরা। আগে অনেক অভাব অনটন ছিল। মাল্টার চাষ ও চারা উৎপাদন করে এখন বেশ ভালো লাভবান হচ্ছি।’

মিনি বেগম বলেন, ‘পাশাপাশি আমার জীবনমানের উন্নয়ন হয়েছে। মাল্টার চাষ করে বাড়ি করার উদ্যোগ নিয়েছি। আমার দেখাদেখি স্থানীয় অনেক বেকার যুবক মাল্টার বাগান করতে আগ্রহী হয়ে উঠছেন তারা আমার কাছে আসছেন, তাতে করে আগামীতে মাল্টার চাষ আরও বাড়বে।’ 

মাল্টার বাগান আরেক মাল্টা চাষি মকবুল হোসেন বলেন, ‘এক আত্মীয়ের পরামর্শে তিন বছর আগে সাড়ে ৭ বিঘা জমিতে মাল্টা চাষ শুরু করি। চারা রোপণের একবছরের মাথায় ফল আসলেও গাছ ছোট থাকায় ফল তুলিনি। পরের বছর সামান্য ফল তুলে বিক্রি করি। সেখান থেকে ৫০-৬০ হাজার টাকা পাই। এবছরে আমার গাছে প্রচুর মাল্টা ধরেছে। তাতে সাড়ে ৩ থেকে ৪ টন ফল উৎপাদন হবে বলে আশা করছি। আর মাল্টাগুলো এত সুস্বাদু যার কারণে এলাকায় প্রচুর চাহিদা রয়েছে। পাইকাররা বাগানেই এসে মাল্টা নিয়ে যাচ্ছেন। দাম ভালো পাওয়ায় মাল্টা বিক্রি করে ৮/৯ লাখ টাকা পাবো বলে আশা করছি।’

মাল্টার বাগান দেখে আগ্রহী বেকার যুবক জামাল হোসেন ও লুৎফর রহমান বলেন, ‘এই অঞ্চলে প্রথম মিনা বেগম ও মকবুল হোসেন মাল্টার বাগান করেন তখন আমরা মনে করেছিলাম এখানে মাল্টা হবে কিনা। কিছুদিনের মাথায় দেখতে পাই তাদের বাগানে বেশ পরিমাণে মাল্টা ধরেছে। বাজারে বেশ চাহিদাও রয়েছে। তাই আমরাও চিন্তা করছি আগামীতে মাল্টার বাগান গড়ে তোলার।’

মাল্টার চারা মাল্টা বাগানে কর্মরত শ্রমিকরা বলেন, মিনা বেগম ও মকবুল হোসেনের মতো অনেকে মাল্টার বাগান করেছেন। এসব বাগানে আমাদের মতো বেকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। মাল্টার বাগান পরিচর্যা ও মাল্টা উঠানোসহ নানা কাজ করে এখানে যা অর্থ পাই তা দিয়ে পরিবার পরিজন নিয়ে বেশ ভালোভাবে চলে যাচ্ছে।

মাল্টার বাগানে কাজ করছেন শ্রমিকরা নবাবগঞ্জ উপজেলা কৃষি অফিসার আবু রেজা আসাদুজ্জামান বলেন, নবাবগঞ্জের মাটি ও আবহাওয়া মাল্টা চাষের উপযোগী হওয়ায় দিন দিন এখানে মাল্টার চাষ বাড়ছে। এখানকার মাল্টার স্বাদ ভালো হওয়ায় বেশ চাহিদাও রয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে এক হেক্টর জমিতে মাল্টা চাষ শুরু হলেও বর্তমানে তা বেড়ে ১৫ হেক্টরে দাঁড়িয়েছে। অনেক কৃষক মাল্টার চারাও উৎপাদন করছেন। এতে করে অনেক বেকার যুবক মাল্টা চাষ ও বীজ উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছেন। আমরা মাল্টা চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দিয়ে যাচ্ছি।’

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
অবৈধ ও নকল সিগারেট কারখানায় অভিযান
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
চামড়া, জাহাজ নির্মাণ ও হালকা প্রকৌশলে জার্মান বিনিয়োগ চায় বাংলাদেশ
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
সেই বিদ্যালয়ে আবারও শিক্ষার্থীরা অসুস্থ, হাসপাতালে ভর্তি ২০ জন
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
নিরাপত্তা শঙ্কায় এনবিআর ভবনে প্রবেশে কড়াকড়ি
সর্বাধিক পঠিত
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর