ছোট ভাইয়ের লাশ নিয়ে ফেরার পথে বড় ভাইয়ের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৯, ০৮:৫৫আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ১২:১৪

নোয়াখালী ছোট ভাইয়ের লাশ নিয়ে ঢাকা থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন বড় ভাই। নিহত ছোট ভাইয়ের নাম মাহফুজুর রহমান জহির (৪৫) এবং বড় ভাই গোলাম সরোয়ার (৫৫)। তারা নোয়াখালীর চাটখীল উপজেলার শাহাপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

শাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম হায়দার কাজল পরিবারের বরাত দিয়ে জানান, শাহাপুরের মাহফুজুর রহমান জহির ঢাকায় ব্যবসা করতেন। শুক্রবার (১ নভেম্বর) জুমার নামাজ শেষে তিনি বুকে ব্যথা অনুভব করেন। তখনই তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পরে লাশ অ্যাম্বুলেন্সে করে নোয়াখালীর চাটখীলে গ্রামের বাড়িতে নিয়ে আসার পথে তার বড় ভাই গোলাম সরোয়ার অসুস্থ হয়ে পড়েন। এ সময় কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দুটি দাফন করা হয়।

/আইএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের