পেট্রাপোলে সার্ভার সমস্যায় আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল প্রতিনিধি
০৩ নভেম্বর ২০১৯, ০৯:৩৪আপডেট : ০৩ নভেম্বর ২০১৯, ০৯:৩৭

বেনাপোল-পেট্রাপোল সীমান্ত

ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সার্ভার কাজ না করায় বেনাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার (২ নভেম্বর) সারাদিন এ বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, আগে পেট্রাপোল বন্দরে হাতে-কলমে কাগজপত্রের কাজ সম্পূর্ণ হতো। বর্তমানে ওই বন্দরে অটোমেশন প্রক্রিয়া চালু হওয়ায় অনলাইনে কাজ করা হচ্ছে। শনিবার সারাদিন ভারতের পেট্রাপোল বন্দরে ইন্টারনেট সংযোগ না থাকায় পণ্য খালাস ও আমদানি-রফতানির কাজ বন্ধ ছিল।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন খান বলেন, ‘এ পথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।’

এদিকে, সারাদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকায় দুই দেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় পণ্য বোঝাই শতশত  ট্রাক আটকা পড়েছে। এসব পণ্যের মধ্যে শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামাল, খাদ্যদ্রব্য ও পচনশীল পণ্যও রয়েছে। রফতানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাটজাত দ্রব্য, তৈরি পোশাক, মাছ ইত্যাদি।

/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
পার্কিং নিয়ে তর্কের জেরে এক্সপ্রেসওয়েতে গুলি, গ্রেফতার  ২
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে নৃত্যশিল্পীদের ধর্ষণ: সেই রাকিবকে ধরলো এসআরবি 
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: চার্জশিটে অনুমোদন দিলো দুদক
আনিসুল হকের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ: চার্জশিটে অনুমোদন দিলো দুদক
‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী‘শুধু শ্রেণিকক্ষের পড়ালেখার মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না’ 
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার