নারায়ণগঞ্জে ভবন ধস

নিখোঁজ শিশুকে খুঁজতে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ০১:৪৮আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০২:১২

ইফতেখার আহমেদ ওয়াজেদ নারায়ণগঞ্জের বাবুরাইল তাঁতিপাড়া এলাকায় চারতলা ভবন ধসে পড়ার ঘটনায় ইফতেখার আহমেদ ওয়াজেদ নামে এক শিশু নিখোঁজ রয়েছে। ধসেপড়ার সময় ওই ভবনে ওয়াজেদের সঙ্গে প্রাইভেট পড়ছিল আরেক শিশু স্বপ্না। তার দেওয়া তথ্য অনুযায়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ওয়াজেদকে খুঁজতে অভিযান চালাচ্ছেন। রবিবার (৩ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আরেফিন আহমেদ এ তথ্য জানান।

স্বপ্না জানায়, প্রতিদিনের মতো রবিবার (৩ নভেম্বর) বিকালে ওই ভবনে শিক্ষক সোনিয়া বেগমের কাছে তার সঙ্গে ওয়াজেদ ও শোয়েব আরবি পড়ছিল। তখন হঠাৎ  শিক্ষক তাদের বলেন, ভবনটি কাঁপছে। এ কথা শোনার পরপরই তারা তিনজন পড়া রেখে উঠে দাঁড়ায়। এরপর কিছু বুঝে ওঠার আগেই ভবনটি বিকট শব্দে ধসে পড়ে। তারা পানিতে তলিয়ে যায়। পরে অন্যরা কোনোমতে পানি থেকে উপরে উঠতে পারলেও ওয়াজেদ পারেনি। স্বপ্নাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রায় দুই ঘণ্টা চিকিৎসার পর সে সুস্থ হয়ে ওঠে। পরে স্বজনরা তাকে বাড়িতে নিয়ে আসে। সেখান থেকে রাত ১০টায় ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে ঘটনাস্থলে নিয়ে আসে। স্বপ্না ফায়ার সার্ভিসকে আরবি পড়ার রুমটি দেখিয়ে দেয়।

স্বপ্নার বাবার নাম মান্নান মিয়া। তারা ওই ভবন থেকে একটু দূরে আরেকটি ভবনে ভাড়া থাকে। স্বপ্না বেপারিপাড়া এলাকার সানরাইজ কিন্ডার গার্ডেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

আরেফিন আহমেদ জানান, নিখোঁজ ওয়াজেদকে না পাওয়া পর্যন্ত এই উদ্ধার অভিযান চলবে।

প্রসঙ্গত, রবিবার (৩ নভেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল তাঁতিপাড়া এলাকার ওই চারতলা ভবনটি ধসে পড়ে। এ ঘটনায় শোয়েব আহমেদ নামে একজন নিহত ও পাঁচজন আহত হন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে চারতলা ভবন ধসে নিহত ১, আহত ৫

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি