পটুয়াখালীতে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ

পটুয়াখালী প্রতিনিধি
০৪ নভেম্বর ২০১৯, ০৭:৫০আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ০৭:৫৭

মহীপুর মৎস্য বন্দর থেকে জব্দ ১৫ মণ জাটকা ইলিশ পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহীপুর মৎস্য বন্দর থেকে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ। রবিবার (৩ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অভিযান চালানো হয়। কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহা এ তথ্য নিশ্চিত  করেন।

মনোজ সাহা জানান, অভিযান চালানোর সময় ওই এলাকায় অবৈধ শিকারি ও ব্যবসায়ীরা ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ এই জাটকা ইলিশ জব্দ করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ কুমার দাস ও মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল আহম্মেদ উপস্থিত ছিলেন।

জব্দ করা জাটকা মাছ এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে বলে তিনি জানান। 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছে: কার্নি
আমরা আক্রান্ত হয়েছি, ট্রাম্প বাণিজ্যযুদ্ধ শুরু করেছে: কার্নি
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭০, সবচেয়ে বেশি মিরপুরে 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭০, সবচেয়ে বেশি মিরপুরে 
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর