সাঁতার না জানলে অধ্যক্ষের প্রাণনাশের আশঙ্কা ছিল: তদন্ত কমিটি

রাজশাহী প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৯, ০৬:৪১ আপডেট : ০৫ নভেম্বর ২০১৯, ০৬:৪২

অধ্যক্ষকে লাঞ্ছিতের প্রতিবাদে কর্মসূচি রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দীন আহম্মেদকে লাঞ্ছিতের পর পুকুরে ফেলে দেওয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের তদন্ত কমিটি। সোমবার (৪ নভেম্বর) দুপুরে তদন্তের অংশ হিসেবে পুকুরের পানির গভীরতা মাপা হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, কমিটির আহ্বায়ক বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের যুগ্ম সচিব এসএম ফেরদৌস আলম। তিনি বলেন, সাঁতার না জানলে অধ্যক্ষের প্রাণনাশের আশঙ্কা ছিল।

গত ২ নভেম্বর (শনিবার) রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদকে রাস্তা থেকে তুলে নিয়ে পুকুরে ফেলে দেয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতর। সোমবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

পরে কমিটির আহ্বায়ক এসএম ফেরদৌস আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা পুকুরের গভীরতা  মেপে দেখেছি ১২ থেকে ১৫ ফুট গভীর। মাঝখানে গভীরতা আরও বেশি। এই হিসেবে বলা যায়, অধ্যক্ষ যদি সাঁতার না জানতেন তাহলে বিপজ্জনক কিছু ঘটতে পারতো বা তার প্রাণনাশের আশঙ্কা ছিল’। তিনি বলেন, আমরা কয়েকটি ধাপ মেনে তদন্ত করেছি। আশা করছি ভালো একটি তদন্ত প্রতিবেদন জমা দিতে পারবো। তারপর মন্ত্রণালয় ও অধিদফতর থেকে সিদ্ধান্ত জানানো হবে।

প্রসঙ্গত, রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনায় গঠিত বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদফতরের তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন, অধিদফতরের পরিচালক (কারিকুলাম) ড. মো. নুরুল ইসলাম ও রাজশাহী মহিলা পলিকেনিটক ইনিস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওমর ফারুক।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
আজ বাড়তে পারে তাপমাত্রা, বৃষ্টি হবে?
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে র‍্যালি ও সেমিনার
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে জবিতে র‍্যালি ও সেমিনার
টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১২ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
ঢাকায় এত হাতে ভাজা মুড়ি আসে কোথা থেকে, জানেন?
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
প্রতিমন্ত্রী আমিনুল হকের পদত্যাগসহ ৫ দাবিতে যুব উন্নয়ন অধিদফতর ঘেরাও
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট
এবার বন্ধ জেদ্দা বিমানবন্দর, বিপাকে বাংলাদেশ বিমানের ফ্লাইট