বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় ৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ১০:১১আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ১০:১২

ফাইল ছবি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, গত ২১ সেপ্টেম্বর তৎকালীন ভিসি ড. খোন্দকার নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে আন্দোলনের সময় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের রাফিজুল ইসলাম, নূরুদ্দিন নাহিদ, আরিফুল ইসলাম সাকিব, মো. মাজহারুল ইসলাম মিশন, রাহাত আল আহসান ও ইসমাইল শেখের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ ওঠে। ওই বিষয়ে প্রথম তদন্ত কমিটি কোনও সুস্পষ্ট তথ্য দিতে না পারায় পুনরায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ওই ৬ শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাদের তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

তাদের আগামী ১১ নভেম্বর সকাল ১০টায় শৃঙ্খলা বোর্ডের সামনে উপস্থিত হতে বলা হয়েছে। সেই সঙ্গে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত ওই ৬ শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে উপস্থিত হতে নিষেধ করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
এনসিপির জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ নেই কেন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
সর্বশেষ খবর
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনে কী আছে
ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদনে কী আছে
আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর
‘সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’
‘সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই, চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে’
ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেক ও স্টাম্পে সই আদায়, ভিডিও ভাইরাল
ব্যবসায়ীকে লাঞ্ছিত করে চেক ও স্টাম্পে সই আদায়, ভিডিও ভাইরাল
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
মেসির ইন্টার মায়ামিতে যাচ্ছেন ভোজিনহা!
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস
নামীদামী হোটেলের সবজি এত মজার হয় কেন? জানুন বাবুর্চিদের ট্রিকস