বিদায়ের সময় ফুল নিতে চান বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি

বরিশাল প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২০:০৮ আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:১৭

দায়িতআব নিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের (ববি) নব‌নিযুক্ত ভি‌সি ড. মো. ছা‌দেকুল আ‌রে‌ফিন নতুন কর্মস্থ‌লে ‌যোগ দিয়েছেন। ত‌বে দায়িত্বগ্রহণের সময় তি‌নি কা‌রও কাছ থে‌কে ফুল গ্রহণ ক‌রেননি। ভা‌লো কাজ কর‌লে বিদায়ের দিন কেউ ফুল দি‌লে তা নেবেন বলে জা‌নি‌য়ে‌ছেন তি‌নি।

বুধবার (৬ নভেম্বর) বিকাল সা‌ড়ে ৪টায় তি‌নি আনুষ্ঠা‌নিকভা‌বে কর্মস্থ‌লে যোগ দেন। এসময় বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এবং গণমাধ্যমকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন। ভিসি জানান, ‘বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষা ও গ‌বেষণা কার্যক্রম বেগবান করা ও বিশ্ব‌বিদ্যালয়‌কে আন্তর্জা‌তিক পর্যা‌য়ে প‌রি‌চিত করার চেষ্টাই হ‌বে আমার মূল কাজ। শিগগিরই এই বিশ্ব‌বিদ্যাল‌য়ের ভ‌র্তি পরীক্ষার তা‌রিখ নির্ধারণ করা হ‌বে। পাশাপা‌শি সেশনজট নিরস‌নে কাজ করবো।’

গত ২৭ মে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের সা‌বেক ভি‌সি প্র‌ফেসর ড. এসএম ইমামুল হকের মেয়াদ শেষ হয়। এরপর প্রায় পাঁচ মাস পর নতুন ভি‌সি‌ নি‌য়োগ করা হলো। ড. ছাদেকুল আরেফিন

ড. ছাদেকুল আরেফিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন।

এর আগে গত ৯ এপ্রিল নারী কেলেঙ্কারির ঘটনায় চাকরিচ্যুত হন রেজিস্ট্রার মনিরুল ইসলাম। ২৫ জানুয়ারি থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তার স্থলাভিষিক্ত ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হকের চার বছরের মেয়াদ শেষ হয় ২৭ মে । তবে ২৬ মার্চের অনুষ্ঠানে শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলায় তাকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। এরপর তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। ওই সময় থেকে ভিসির দায়িত্ব দেওয়া হয় ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানকে। ৭ অক্টোবর ট্রেজারার ও পরীক্ষা নিয়ন্ত্রকের মেয়াদ শেষ হলে তারা ক্যাম্পাস ছাড়েন। তবে ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর পর এতোদিনেও নিয়োগ দেওয়া হয়নি প্রো-ভিসি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
হুক ছিঁড়ে দুই ভাগ হয়ে গেলো ট্রেন, ৩ ঘণ্টা পর সিলেটের রেললাইন সচল
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
বগুড়া থেকে নিখোঁজ দুই শিশু ঢাকায় উদ্ধার
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
ফেরদৌসী মজুমদারের মেয়ে ত্রপার আক্ষেপ
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
হরমুজে নিয়ন্ত্রণ হারাচ্ছে ইরান, তেহরানের হাতে বিকল্প কী?
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম