শিক্ষকের দুই দফা বেত্রাঘাতে মাদ্রাসাছাত্রের মৃত্যুর অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২৩:২৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২৩:৪০

মাদারীপুর

মাদারীপুর সদর উপজেলায় ইউসুফ আলী নামের এক শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে বেত দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ইউসুফ আলীর দুই দফা বেতের পিটুনিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আসিব নামের ওই ছাত্রের মৃত্যু হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আসিব উপজেলার শ্রীনাথদী বাজিতপুর গ্রামের আনোয়ার মাতুব্বরে ছেলে। অভিযুক্ত শিক্ষক ইউসুফ আলী গাছবাড়িয়া কওমি মাদ্রাসার শিক্ষক। আসিবের মৃত্যুর খবর পেয়ে ইউসুফ আলী গা-ঢাকা দিয়েছেন।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, পড়ালেখায় অমনোযোগী হওয়ায় গত ৩ নভেম্বর জোড়া বেত দিয়ে আসিবকে মারধর করেন ইউসুফ আলী। পরে ওইদিনই আবাসিক হোস্টেল থেকে পালিয়ে যায় আসিব। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালে আসিবকে বুঝিয়ে মাদ্রাসায় দিয়ে যান পরিবারের সদস্যেরা। এরপর আজ বুধবার বিকালেও আসিবকে বেত দিয়ে মারধর করেন শিক্ষক ইউসুফ। এসময় আসিব অচেতন হয়ে পড়লে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন সন্ধ্যায় মারা যায় আসিব।

ওসি সওগাতুল আলম বলেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অন্য শিক্ষক আবুল হাসান খানকে আটক করেছে পুলিশ। পাশাপাশি বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু
ইউসিবি ইনভেস্টমেন্টের মাধ্যমে যমুনা ব্যাংকের ৮০০ কোটি টাকার বন্ড ইস্যু
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৩৮, গাঁজা-ইয়াবাসহ যা যা উদ্ধার
সর্বাধিক পঠিত
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
ছাদভিত্তিক সৌরবিদ্যুতে প্রণোদনা পাবেন বাড়িওয়ালা, প্রজ্ঞাপন জারি
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
শাবানা আপার নামে কোনও অভিযোগ নেই, অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ডোনাল্ড ট্রাম্প কী চেয়েছেন, জানালেন বিমানমন্ত্রী