দিনাজপুরে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

দিনাজপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৯, ২৩:৫০ আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২৩:৫৭

আদালত

দিনাজপুরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহাগ রেজা (২৩) নামে এক তরুণকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ নভেম্বর) দুপুরে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দীন আহমদ এ রায় দেন।

কারাদণ্ডপ্রাপ্ত সোহাগ রেজা দিনাজপুর শহরের দক্ষিণ বালুয়াডাঙ্গার মোহসিন আলীর ছেলে।

আদালত সূত্র জানায়, বিয়ে করার আশ্বাস দিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে সোহাগ রেজা। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে ওই তরুণী বাদী হয়ে দিনাজপুর কোতোয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি মেহবুব হাসান চৌধুরী লিটন ও আসামিপক্ষে পরিচালনা করেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ ইছাহক।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
মিনিটে ২৮ হাজার ফুট নিচে নেমে গেলো ব্রিটিশ এয়ারওয়েজের বিমান
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
বোমা হামলার হুমকি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন
৪৯ কোটি টাকার সরকারি টেন্ডার বর্জনের ঘোষণা
৪৯ কোটি টাকার সরকারি টেন্ডার বর্জনের ঘোষণা
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার
স্কুলের ফি দিতে না পেরে ক্লাসের বাইরে দাঁড়িয়ে ছিলেন সালমান, স্মৃতিচারণ অভিনেতার