বড় রুই-কাতলা রেখে তারা মানুষকে হাইকোর্ট দেখাচ্ছে: সরোয়ার

বরিশাল প্রতিনিধি
০৭ নভেম্বর ২০১৯, ১৯:৩০ আপডেট : ০৭ নভেম্বর ২০১৯, ১৯:৩৯

বক্তব্য রাখছেন মজিবর রহমান সরোয়ার (ছবি– প্রতিনিধি)

জনগণের বাজেটের টাকা লুট করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেছেন, ‘দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানের কথা বলে শুধু ক্যাসিনোর মধ্যে সীমাবদ্ধ থাকছেন। বড় বড় রুই-কাতলা রেখে তারা দেশের মানুষকে হাইকোর্ট দেখাচ্ছে। যারা শেয়ার কেলেংকারি করেছে, তাদের পাশে বসিয়ে প্রধানমন্ত্রী এখনও দেশে-বিদেশে সভা-সেমিনার করছেন।’

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বরিশাল প্রেসক্লাবে হওয়া আলোচনা সভায় সরোয়ার আরও বলেন, ‘বিভাগ-বিশ্ববিদ্যালয় করাসহ বরিশালের উন্নয়ন বিএনপির অবদান। আজ প্রধানমন্ত্রীর আত্মীয়-স্বজনরা এখানে ক্ষমতায় আছেন। অথচ তাকে দিয়ে একটা বড় উন্নয়ন প্রকল্পের ঘোষণা দেওয়াতে পারেনি।’

বিএনপির যুগ্ম-মহাসচিব বলেন, ‘২০১৮ সালে রাতের আধারে ভোটগ্রহণ করে বর্তমান সরকার যে দুর্নীতি করেছে, এর চেয়ে বড় দুর্নীতি আর কী হতে পারে একটি স্বাধীন দেশে! আজ গণতন্ত্রহীনতার কারণে দেশে মানুষের মতপ্রকাশের স্বাধীনতা নেই। আর দেশে গণতন্ত্র নেই বলেই জনগণ আইনের শাসন থেকে বঞ্চিত।’ ৭ নভেম্বর বিপ্লব সংহতির চেতনাকে ধারণ করে খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে গণতন্ত্র উদ্ধার করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সভায় অন্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া, আনোয়ারুল হক তারিন ও আক্তার হোসেন মেবুল প্রমুখ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
সরকারি গুদাম থেকে পাচার হলো ৫ টন চাল, ব্যবসায়ী বললেন প্রশাসনিক কর্মকর্তার কথা
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
যুদ্ধ, জ্বালানি, ঋণ: বিশ্ব অর্থনীতি নিয়ে কী ভাবছে আইএমএফ-বিশ্বব্যাংক?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
হাইকোর্টের পর্যবেক্ষণ স্ত্রীর কাছে ব্যবসার টাকা চাওয়ার এক মামলায় যৌতুক প্রমাণিত হয়নি
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
বাস নিয়ন্ত্রণে এবার রাস্তায় মালিকরা
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী
কারিগরি প্রশিক্ষণ থেকে সিসিলিতে চাকরির অফার পেলেন আনসার-ভিডিপির প্রশিক্ষণার্থী