নিয়ন্ত্রণ হারিয়ে বরযাত্রীবাহী বাস পুকুরে, আহত-১৭

নোয়াখালী প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ০৯:৫১ আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১০:০২

 

নোয়াখালী

নোয়াখালীর সূবর্ণচরে বরযাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে ১৭ জন আহত হয়েছে। উপজেলার স্টিমারঘাট-সোনাপুর সড়কের খাসেরহাটের কালু হাজীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সৈকত সরকারি কলেজের সহকারী অধ্যাপক মিজানুর রহমান জানান, বিয়ের অনুষ্ঠান শেষে হাতিয়া উপজেলার টাংকি বাজার এলাকা থেকে সুবর্ণ পরিবহনের বরযাত্রীবাহী একটি বাস থানারহাটের দিকে যাচ্ছিলো। সন্ধ্যা সোয়া ৬টার দিকে সুবর্ণচর উপজেলার খাসেরহাটের কালু হাজীর বাড়ির সামনে পোঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাশের পুকুরের পড়ে যায়। তাৎক্ষণিক এলাকাবাসী, ফায়ার সার্ভিসের সদস্যরা ও সৈকত সরকারি কলেজের রোভার স্কাউট সদস্যরা উদ্ধার তৎপরতা শুরু করে। পরে, স্থানীয় ডুবুরি দলও উদ্ধার তৎপরতায় অংশ নেয়। এ ঘটনায় ১৩ যাত্রী আহত হয়েছে। স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক ১৩ যাত্রীকে উদ্ধার করে চর জব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসকরা ১ জনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠান। আহতরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।   

চর জব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেদ উদ্দিন জানান, দুর্ঘটনায় ১৩ জন আহত হয়েছে। অপর যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, নোয়াখালীর সহকারী পরিচালক জানান, দুর্ঘটনার পরপর সুবর্ণচর ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে, মাইজদী ফায়ার স্টেশন থেকে আরও ২টি ইউনিট ও অ্যাম্বুলেন্স উদ্ধার কাজে যোগ দেয়। এতে ১৩ যাত্রী আহত হলেও এখন পর্যন্ত নিহতের কোনও খবর পাওয়া যায়নি।  

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘জয় বাংলা’ স্লোগানে লালমনিরহাটে আগুন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ
‘জয় বাংলা’ স্লোগানে লালমনিরহাটে আগুন, বিভিন্ন স্থানে সড়ক অবরোধ
পাহাড়, চা-বাগান আর নীল শাপলার মায়ায় মাধবপুর লেক
পাহাড়, চা-বাগান আর নীল শাপলার মায়ায় মাধবপুর লেক
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
সুজি দিয়ে বানিয়ে ফেলুন তিন রকম হালুয়া
সুজি দিয়ে বানিয়ে ফেলুন তিন রকম হালুয়া
সর্বাধিক পঠিত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
পোশাক শ্রমিকদের সর্বনিম্ন- সর্বোচ্চ বেতনের প্রস্তাব, কারা কত পাবেন?
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী
কে সেই কিশোর, কেন করলো ছুরিকাঘাত: কেমন আছে আহত সেই ছাত্রী