এমপি রতনের স্ত্রী শিক্ষিকা তানভী ঝুমুরকে সাময়িক বরখাস্ত

সুনামগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৯, ১৭:০৬আপডেট : ০৯ নভেম্বর ২০১৯, ১৭:১৩

তানভী ঝুমুর সুনামগঞ্জ ১ আসনের এমপি মোয়জ্জেম হোসেন রতনের স্ত্রী শিক্ষিকা তানভী ঝুমুরকে পৌর শহরের তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আকিকুর রেজা খান এ কথা জানান।

তিনি জানান, শিক্ষিকা তানভী ঝুমুর গত ১০ মাস ধরে স্কুলে অনুপস্থিত থাকায় গত বৃহস্পতিবার ( ৭ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য,  সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের দ্বিতীয় স্ত্রী তানভী ঝুমুর তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেপুটেশনে সুনামগঞ্জের তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসেন। কিন্তু মাতৃত্বজনীত কারণে তিনি ১০ মাস ধরে স্কুলে অনুপস্থিত। এক দিনের ছুটি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে স্কুলে অনুপস্থিত। কিন্তু এসময় তিনি বেতন তুলেছেন। বিষয়টি জেলা শিক্ষা অফিসের নজরে আসলে তানভী ঝুমুরকে চলতি বছরের ৮ জানুয়ারি থেকে সাময়িক বরখাস্ত দেখানো হয়েছে। চলতি বছরের ৭ জানুয়ারি তিনি অসুস্থতার কারণে একদিনের ছুটি নেন। কিন্তু এরপর আর তিনি স্কুলে আসেননি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, ‘জিনাতুল তানভী ঝুমুর তাহিরপুরের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সুনামগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি ডেপুটেশনে ছিলেন। কেউ বিনা অনুমতিতে ৬০ দিন অনুপস্থিত থাকলেই তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করতে হয়। সেখানে তিনি ১০ মাস ধরে (৮ জানুয়ারি থেকে) অনুপস্থিত। গত ৭ নভেম্বর তাকে সাময়িক বরখাস্তের চিঠি ইস্যু করা হয়েছে।

জিনাতুল তানভী ঝুমুরের স্কুলে অনুপস্থিত থাকা প্রসঙ্গে সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন বলেন, ‘তানভি ঝুমুর অন্তঃসত্বা তিনি মাতৃত্বকালীন ছুটিতে আছেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
কঙ্গোকে হারিয়ে নকআউটে কলম্বিয়া
বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত 
বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত 
৭৫-এ দাঁড়িয়েও থামছেন না নাসিরুদ্দিন শাহ
৭৫-এ দাঁড়িয়েও থামছেন না নাসিরুদ্দিন শাহ
সড়কে আলো-ঝলমলে ডিজিটাল বিলবোর্ড, বিপাকে চালকেরা
সড়কে আলো-ঝলমলে ডিজিটাল বিলবোর্ড, বিপাকে চালকেরা
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
স্থায়ীভাবে বন্ধ ঘোষণা পোশাক কারখানা, একসঙ্গে বেকার ১৮০০ শ্রমিক
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা
ডিসি সারওয়ার আলমের বিরুদ্ধে যত সমালোচনা